শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ০১ জুন, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ০১ জুন, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লাভা স্রোতের হুমকির মুখে দ্বীপ ত্যাগ করার নির্দেশ দিলেন বিগ আইল্যান্ড এর মেয়র

 

নূর মাজিদ: হাওয়াই দ্বিপপুঞ্জের বিগ আইল্যান্ড দ্বীপের কিলাউইয়া আগ্নেয়গিরি থেকে কয়েক সপ্তাহব্যাপী অব্যাহত অগ্নুৎপাতের ফলে উত্তপ্ত লাভাস্রোত সমুদ্র উপকূল পর্যন্ত পৌঁছে গেছে। উত্তপ্ত লাভার স্রোত এখন বিপুল আক্রোশে সমুদ্রের জলরাশিতে বুকে ঝাঁপিয়ে পড়ছে আর তা থেকে সৃষ্ট বিষাক্ত ধোঁয়া আর জলীয়বাস্পের কুণ্ডলী স্থানীয়দের জন্য এক মারাত্মক হুমকি হয়ে উঠেছে। বিশেষ করে বিগ আইল্যান্ডের কাপাহো এবং ভ্যাকেশনল্যান্ড সমুদ্রসৈকতে এই হুমকি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে, বৃহস্পতিবার বিগ আইল্যান্ডের মেয়র স্থানীয় অধিবাসীদের দ্বীপ ত্যাগ করবার নির্দেশ দিয়েছেন।

মার্কিন সংবাদ সংস্থা সিএনএন জানায়, ১৩২ নং হাইওয়ে জুড়ে সৃষ্টি হওয়া ফাটল থেকে বিপুল পরিমাণ লাভা বুধবার রাত থেকেই সমুদ্রের দিকে প্রবাহিত হওয়া শুরু করে। এর ফলে এখন দ্বীপটির উপকূলের বাসিন্দারা দু দিক থেকে লাভা বেষ্টিত হয়ে পড়েছেন। বিগ আইল্যান্ডের কাউন্টি মেয়র হ্যারি কিম নতুন এই লাভা প্রবাহের ব্যাপারেই স্থানীয় অধিবাসীদের সতর্ক করে দ্বীপ ছাড়ার নির্দেশ দিয়েছেন। -সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়