শিরোনাম
◈ ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নীতিমালা তৈরির নির্দেশ হাইকোর্টের ◈ শ্রমিক অসন্তোষে পোশাকশিল্পে বড় ধাক্কা, ১৮ দিনে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার ◈ হাসিনার সমর্থকদের বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগ, সহিংসতা নিয়ে যা বলল নিউইয়র্ক টাইমস ◈ ২০৩১ সা‌লের বিশ্বকাপের সেমিফাইনাল বাংলা‌দে‌শের মাটিতে চায় বিসিবি  ◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার

প্রকাশিত : ৩১ মে, ২০১৮, ০৪:৩৫ সকাল
আপডেট : ৩১ মে, ২০১৮, ০৪:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আগামী ৩ বছরে মাথাপিছু আয়ে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ!

আসিফুজ্জামান পৃথিল : আগামী ৩ বছর বর্তমান প্রবৃদ্ধি ধরে রাখতে পারলে মাথাপিছু আয়ে ভারতকে ছাপিয়ে যাবে বাংলাদেশ। ভারতের প্রখ্যাত বানিজ্য সাময়িকী বিজনেস স্ট্যান্ডার্ড এর একটি প্রতিবেদনে এই দাবী করা হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে স্বাধীনতার পর ৪ দশক পিছিয়ে থেকে বর্তমানে বাংলাদেশের অর্থনীতি বৃহৎ প্রতিবেশী দেশটির তুলনায় দ্রুত হারে বাড়ছে।

২০১৬ সাল পর্যন্ত ৩ বছরে ডলারের মূল্যমান অনুযায়ী বাংলাদেশের জিডিপি প্রতিবছর গড়ে ১২.৯ শতাংশ হারে বেড়েছ্।ে এসময় ভারতের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৫.৬ শতাংশ। যা বাংলাদেশের অর্ধেকেরও কম। এই সময়ে পাকিস্তানের অর্থনীতিও ভারতের চাইতে এগিয়ে ছিলো। তাদের জিডিপি প্রবৃদ্ধির হার ছিল ৮.৬ শতাংশ। বিনিয়োগ এবং রপ্তানিতে প্রভূত উন্নতি সাধিত হওয়ায় পাকিস্তানের এই উত্থান বলে মনে করা হচ্ছে। এসময় পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ৫.২ শতাংশ।

সঙ্গত কারণেই বাংলাদেশের মাথাপিছু আয় ভারতের চাইতে ৩ গুণ দ্রুত বেড়ে চলেছে। ২০১৬ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল ১৩৫৫ ডলার। আলোচ্য ৩ বছরে বাংলাদেশের মাথাপিছু আয়ে প্রবৃদ্ধি হয়েছে ৪০ শতাংশ। আর ভারতের ক্ষেত্রে এর হার মাত্র ১২ শতাংশ। পাকিস্তানের ক্ষেত্রে এই হার ২১ শতাংশ। এমনটা চলতে থাকলে আগামী ২০২০ সালের মধ্যেই বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়ে যাবে। বর্তমানে ভারতের মাথাপিছু আয় তার পূবাঞ্চলীয় নিকট প্রতিবেশিটির তুলনায় ২৫ শতাংশ বেশী। ২০১১ সালেই ভারতীয়রা বাংলাদেশীদের তুলনায় ৮৭ শতাংশ বেশী আয় কররেতা। ১৯৭৯ থেকে ২০১০ সালের মধ্যবর্তী সময়ে ভারত ছিল দক্ষিণ এশিয়ার সবচাইতে দ্রুত বর্ধণশীল অর্থনীতি। সেসময়ে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ। বর্তমানে বাংলাদেশের এই হার ৭.৬ শতাংশ। - বিজনেস স্ট্যান্ডার্ড

  • সর্বশেষ