শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ২৭ মে, ২০১৮, ০৪:০০ সকাল
আপডেট : ২৭ মে, ২০১৮, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুরুত্বপূর্ণ স্থানে নৈতিকতা সম্পন্ন লোকের বড়ই অভাব

বর্তমানে মাদকের ভয়াবহতা গ্রাস করে নিয়েছে আমাদের সমাজকে। এর থেকে সাধারণ শিক্ষার্থীরাও রেহাই পাচ্ছে না। আমাদের শিক্ষাঙ্গনে মাদকের ছড়াছড়ি। কে বা কারা এসব করছে তা অবশ্যই প্রশাসনের লোকের কাছে খবর আছে। মাদকের খোঁজ খবর জেনেও প্রশাসনকে চুপ দেখে আমরা অত্যন্ত হতাশ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে সাধারন মানুষ অনেক কিছু আশা করে। কিন্তু তারা তাদের পড়াশুনা না করে মাদকের দিকে ঝুঁকে পড়ছে।

যাদের কাছ থেকে জাতি অনেক আশাবাদী, তারাই যদি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে ভবিষ্যতে জাতির জন্য মাদক সেবনের উপায় ছাড়া তারা আর কিছইু দিতে পারবে না। আমাদের ছাত্রসমাজকে  মাদকের এই ভয়াবহতা থেকে রক্ষা করতে হবে। তা না হলে, দেশের ভবিষ্যত অনেকটাই অন্ধকার হয়ে যাবে। ছাত্রসমাজই দেশের কান্ডারী। এমন দূরাবস্থা থেকে রক্ষা করতে হলে আমাদের নৈতিকতা সম্পন্ন লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় বসাতে হবে। গুরুত্বপূর্ণ স্থানে নৈতিকতা সম্পন্ন লোকের বড়ই অভাব রয়েছে। ছাত্রসমাজ মাদকের পিছনে ছুটলে দেশে নৈতিকতা সম্পন্ন লোক তৈরি হবে না।

পরিচিতি : শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ/ মতামত গ্রহণ : তাওসিফ মাইমুন/ সম্পাদনা : মেহেদী হাসান

  • সর্বশেষ
  • জনপ্রিয়