শিরোনাম
◈ নির্বাচনী হলফনামায় এনসিপি নেত্রী ডা. মাহমুদা আলমের ৩১ লাখ টাকার সম্পদ ও ৩০ ভরি স্বর্ণালংকার আছে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের পরিকল্পনা নেই ইরানের : ইসমাইল বাঘাই ◈ নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে এক জনের মরদেহ উদ্ধার করল যুক্তরাষ্ট্র পুলিশ ◈ আকাশপথে শক্ত অবস্থান গড়তে বিমানের মহাপরিকল্পনা: বহরে ৪৭ উড়োজাহাজ, যুক্ত হচ্ছে নতুন গন্তব্য ◈ বিদ্যুৎ-গ্যাস ঘাটতিতে থমকে যাচ্ছে শিল্প উৎপাদন, চাপ বাড়ছে অর্থনীতিতে ◈ রামেক হাসপাতালে শিশু মৃত্যুর রেকর্ড: তিন মাসে ৮৭১ জনের প্রাণহানি ◈ আমি আগে কইছিলাম, গরিবের কেউ নেই, অহন দেখি বিচার অইবো, দেখার অপেক্ষায় আছি: তনুর বাবা ◈ যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় সন্দেহভাজন একজন গ্রেপ্তার: ওয়াশিংটন ডিসি দূতাবাসের বিবৃতি ◈ যুক্তরা‌স্ট্রে বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা জা‌রি ক‌রে‌ছে অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলো ◈ রাজশাহীতে শিক্ষিকা বনাম বিএনপি নেতার কাণ্ড নেপথ্যের ঘটনা নিয়ে যা জানাগেল

প্রকাশিত : ২৬ মে, ২০১৮, ০৫:৪৩ সকাল
আপডেট : ২৬ মে, ২০১৮, ০৫:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কঙ্গোতে নৌকাডুবিতে ৫০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে নিখোঁজ রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বুধবার রাতে ঐ নৌকাডুবির ঘটনা ঘটে।

আফ্রিকার দেশটিতে যাতায়াত ব্যবস্থার কিছুমাত্র হল রেল ও সড়ক। পানিপথে চলাচল এখানে বেশি হয়। অত্যাধিক যাত্রী নিয়েও ফেরি সার্ভিস চালানো হয়ে থাকে। দেশটির জলপথ পরিবহণ মন্ত্রণালয় জানাচ্ছে, দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি। তবে মনকোটো শহর থেকে মাবানডাকা যাওয়ার পথে নৌকাটি ডুবে গেছে।

এই অঞ্চলটি ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী প্রাণ বাঁচাতে অন্যত্র সরে যাচ্ছেন। অনেকের মৃত্যু হচ্ছে। ইবোলার মতো মহামারি থামাতে বিভিন্ন সংস্থা কাজ চালালেও এই রোগকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। সূত্র:  আরটিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়