শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ২৪ মে, ২০১৮, ০৮:১১ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৮, ০৮:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টিতে শিশুরা কী করবে!

ডেস্ক রিপোর্ট: সারাদিন বৃষ্টি হচ্ছে, থামার নাম নেই, চারদিকে পানি জমে গেছে, বড়দেরই বেশ ঝামেলা পোহাতে হচ্ছে কোথাও যেতে। এ ‍‍অবস্থায় শিশুরা রয়েছে সব থেকে বিপদে, তাদের না আছে খেলার জায়গা, না স্কুলে যাওয়া, বাইরে যাওয়ারও উপায় নেই।

এদিকে অনেক সময় বাসায়ও কেউ থাকছে না, তাদের সময়টা কীভাবে কাটবে!

এই বৃষ্টির অলস দিনগুলোতে ছোট শিশুদের মন খারাপ করে যেন বসে না থাকে, এজন্য কিছু আয়োজন থাকতে পারে।

খেলা

যেহেতু শিশুরা বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারছে না, তাদের জন্য ঘরোয়া কিছু খেলার ব্যবস্থা করে দিন। তবে শুধু কম্পিউটারে ভিডিও গেম নয়, ঘরের একটা পাশে কিছু ছোট ছোট বল রাখতে পারেন, যেগুলো দিয়ে সে খেলতে পারে।
পাজল মেলানোর আইডিয়াটা খারাপ না, বেশ কয়েকটি পাজল মেলানোর কাজ দিয়ে দিন অনেকটা সময় চলে যাবে। এতে শিশুর বুদ্ধি ও মনোযোগ বাড়বে।

খাবার

বৃষ্টির সময়ে মজার মজার খাবার শিশুর মন খারাপ ভাব কাটিয়ে দেবে। তার পছন্দের পর্যাপ্ত খাবার রাখুন।

মুভি

শিশুদের উপযোগী কযেকটি মুভি রাখুন, তারা পছন্দের খাবার খেতে খেতে মুভি দেখবে। বেশ খানিকটা সময় আপনিও চিন্তামুক্ত।

একটু খেয়াল রাখলেই বৃষ্টির সময়টা শিশুর জন্যও নিরাপদ ও উপভোগ্য  হয়ে উঠবে। সূত্র: বাংলা নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়