শিরোনাম
◈ প্রথম অধিবেশন বসতে পারে ২৬ ফেব্রুয়ারি, কে বসবেন সভাপতির আসনে? ◈ প্রাথমিকভাবে আট উপজেলায় ফ্যামিলি কার্ড, কমিটি গঠন ◈ ডিসি সারোয়ারকে শোকজ ◈ ৪৪তম বিসিএসের নন-ক্যাডারে ৪১৩৬ জনকে নিয়োগ, তালিকা প্রকাশ ◈ অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা গ্রুপে অপরা‌জিত থে‌কে জিম্বাবুয়ে সুপার এইটে ◈ রোজার প্রথম দিনেই মুরগির দাম চড়া, কেজিতে বাড়লো ২০ থেকে ১০০ টাকা ◈ ৫০ নারী প্রতিনিধিত্ব নিয়োগ নিয়ে দুই জোটে চলছে হিসাব-নিকাশ ◈ জনগণের ট্যাক্সে চলি, তাই জবাবদিহি নিশ্চিত করা নৈতিক দায়িত্ব: স্থানীয় সরকার মন্ত্রী ◈ বগুড়া থেকে হিরো আলম গ্রেপ্তার ◈ তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি: প্রতিরক্ষা চুক্তি ও বাণিজ্যে জোর

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৪:৩৬ সকাল
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৪:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুনর্মিলনীর প্রথম পদক্ষেপে সময়ের ব্যবধান কমাচ্ছে উত্তর কোরিয়া

আব্দুর রাজ্জাক: দুই কোরিয়ার পুনর্মিলনীর প্রথম পদক্ষেপ হিসেবে উভয় দেশের মধ্যে সময়ের ব্যবধান কমিয়ে আনছে উত্তর কোরিয়া। দেশ দুটির প্রধানদের মধ্যে ঐতিহাসিক সম্মেলনের পর এটিই প্রথম তাদের আলোচনায় সমঝোতার প্রতিশ্রুতিগুলোর প্রথম বাস্তবায়ন বলে প্রতিবেদন প্রকাশ করেছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো।

উত্তর কোরিয়ার নেতা কিম জন উন বলেন, ‘দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন এর সাথে ঐতিহাসিক সম্মেলনের সময় একই দেয়ালে দুই কোরিয়ার দুইটি ভিন্ন ভিন্ন সময় সংবলিত ঘড়ি সাটানো দেখে আমার প্রচ- রাগ হয়েছিল। সিউলের সাথে পিয়ংইয়ং এর সময়ের ব্যবধান কেন থাকবে যেখানে আমরাই মিলে যাচ্ছি।’

উত্তর কোরিয়া দক্ষিণের সাথে কৃত প্রতিশ্রুতি পূরণ ও শান্তির লক্ষ্যে ইতোমধ্যেই তাদের প্রধান পারমাণবিক পরীক্ষা কেন্দ্র বন্ধ করার ঘোষণা দিয়েছে। এখন তারা আগামী ৫ মে থেকে টাইজোনে সময়ের ব্যবধানও কমিয়ে আনছে। প্রসঙ্গগত, উত্তর কোরিয়ার সময় দক্ষিণের চেয়ে ৩০মিনিট আগানো।

উল্লেখ্য, গত শুক্রবার কোরিয় অঞ্চলকে পারমাণবিক অস্ত্রমুক্ত করতে ও উভয় কোরিয়ার মধ্যে একটি শান্তিপূর্ণ সম্পর্ক তৈরিতে দুই কোরিয়ার প্রধানরা ঐতিহাসিক সম্মেলনে বসেছিল। দুই কোরিয়ার নেতাদের মধ্যে বৈঠকে পুনর্মিলনীর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। রয়টার্স, ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়