শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০৩:১০ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০৩:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভিবাসী কেলেঙ্কারীর জেরে বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

আব্দুর রাজ্জাক: অভিবাসন কেলেঙ্কারীর জেরে পদত্যাগ করেছেন বৃটিশ স্বরাষ্ট্রমন্ত্রী অ্যামবার রুড। অবৈধ অভিবাসী বিষয়ে দেশটির পার্লমেন্টকে ভুল তথ্য প্রদান ও তার নিজ বিভাগের ভুল সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজেকে দায়ি করে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন বিতর্কিত এ মন্ত্রী। তার বিরুদ্ধে বেশ কিছু দিন ধরেই অভিবাসন ইস্যুতে বিভ্রান্তিকর বক্তব্যের জন্য পদত্যাগের দাবি জানানো হচ্ছিল।

তিনি তার পদত্যাগ পত্রে লেখেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রনালয়ের অভিবাসী নির্বাচন কমিটিকে অবৈধ অভিবাসীদের তাড়ানো ইস্যুতে ভুল নেতৃত্বের জন্য আমার পদত্যাগ করা উচিত। আমার আরো সচেতন হওয়া উচিৎ ছিল কিন্তু আমি তা যতœসহকারে করতে পারিনি। তাই সকল দায়ভার স্বীকার করে নিয়ে আমার পদ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

অভিবাসন ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি পার্লমেন্টকে বলেছিলেন, জনগণকে বিতাড়িত করার কোন লক্ষ্য সরকারের নেই। যার দরুন তার বিরুদ্ধে বিতর্কের ঝড় ওঠে এবং তার পদত্যাগের দাবি ওঠে। পরে তিনি টুইট বার্তায় জানান, অভিবাসন ইস্যুতে তার তেমন কোন জ্ঞান না থাকায় তিনি এ বিষয়ে তার বিভাগকে ভুল পথে চালিত করেছেন। এ ব্যাপারটি আরো স্বচ্ছ ও মানবিক হওয়া উচিৎ বলে তিনি মনে করেন। রয়টার্স, আরটি

  • সর্বশেষ
  • জনপ্রিয়