শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:১৯ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৮, ০২:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝড়-বৃষ্টিতে নির্বাচনী পোস্টারের বেহাল দশা

অাবুল বাশার নূরু : প্রবল ঝড়-বৃষ্টিতে গাজীপুর সিটি নির্বাচনে প্রার্থীদের লাগানো পোষ্টার বেশীর ভাগই নষ্ট হয়ে গেছে। কেবল রশি অাছে পোষ্টার নাই। পোষ্টারের অর্ধেক নাই। যেগুলো অাছে তা ভাল করে চেনা যাচ্ছে না।

টঙ্গী ব্রিজ থেকে গাজীপুর শিববাড়ী পর্যন্ত এলাকায় দেখা গেল এই চিত্র। বৃষ্টিতে পোষ্টার যাতে নষ্ট না হয় সেজন্য অনেক প্রার্থী পলিথিনের মধ্যে পোস্টার ভরে টানিয়েছেন। কিন্তু বৃষ্টিতে পোষ্টার না ভিজলেও ঝড়ে সেগুলো রাস্তায় ছুড়ে দিয়েছে। ফলে পোস্টারের নগরী গাজীপুরের চেহারা অনেকটা বদলে দিয়েছে।

নির্বাচন কমিশনের নিয়ম মেনে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীরা তাদের পোস্টার রশি টানিয়েছেন। কোনও দেওয়াল কিংবা ভবনে কেউ পোস্টার লাগাননি। তবে নির্বাচনের তফসিল ঘোষণার অাগে যেগুলেে লাগানো হয়েছিল তা অধিকাংশই রয়ে গেছে। বিলবোর্ড, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে না।

খোঁজ নিয়ে জানা গেল গাজীপুর সিটির নির্বাচনী এলাকার সবখানেই পোস্টার নিয়ে বিপাকে পড়েছেন প্রার্থীরা। এছাড়া বৃষ্টির পানিতে অনেক জায়গায়ই পানি জমে রয়েছে। ফলে অাজ সকালে নির্বাচনী প্রচারণায় নেমে বিপাকে পড়েছেন অনেকেই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়