শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০১৮, ০১:৪১ রাত
আপডেট : ২৯ এপ্রিল, ২০১৮, ০১:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় দেড় লাখ মানুষ

জুয়াইরিয়া ফৌজিয়া : ১৯৯১ সালের ২৯ এপ্রিল এই দিনে চট্টগ্রাম-কক্সবাজারের উপকূলে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারায় অন্তত দেড় লাখ মানুষ।

সেই দুর্যোগে স্বজন হারিয়েছিলো হাজারও পরিবার। চট্টগ্রামের সীতাকু-, সন্দ্বীপ, বাঁশখালী, আনোয়ারা আর কক্সবাজারের মহেশখালী, কুতুবদিয়া উপকূলে প্রাণ হারায় অন্তত ১ লাখ ৩৯ হাজার মানুষ এবং সব হারিয়ে নিঃস্ব হয় আরও ১ কোটি মানুষ। আর ঘূর্ণিঝড়ের পর লবনাক্ততার কারণে উপকূলে দীর্ঘদিন ফসলও ফলাতে পারেনি কৃষকরা।

১৯৯১ সালের এই দিনে ভয়াল ঝড়ের কবলে পড়ে সোহেল সারোয়ার নামে একজন। পেশায় তিনি ছিলেন আলোকচিত্রী। আর এসময় তার বয়স ছিল ৮ বছর। তিনি পরিবারের সঙ্গে বাঁশখালির গ্রামের বাড়িতে গিয়েছিলেন মেলা দেখতে। পরদিনই পড়েন সেই ভয়াল ঝড়ের কবলে। পাহাড় সমান উঁচু ঢেউ। মায়ের হাত ধরে দুই ভাই সারারাত কোনো মতে ভেসে থাকলেও মারা যায় ছোট ভাই। বাবার কোল থেকে ছিটকে হারিয়ে যায় আরেক ভাই।

সেই ঘূর্ণিঝড়ের পর এখন উন্নত প্রযুক্তিসহ রাষ্ট্রীয় ও সামাজিক সচেতনতা অনেক বেড়েছে বলে দাবি প্রশাসনের। উন্নত হয়েছে আশ্রয়ণসহ অবকাঠামো ব্যবস্থা। কমেছে প্রাণহানির আশঙ্কাও।

সূত্র : ইনডিপেনপেন্ট টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়