শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:৩৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ১০:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা

শেখ ফরিদ আহমেদ ময়না,সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়ায় ধানকাটা নিয়ে বিরোধের জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতের পিতা কেরামত আলী গাজী ঘাতক জাহিদ হাসানকে আসামী করে থানায় এ মামলাটি দায়ের করেন। তবে, পুলিশ এখনো পর্যন্ত ঘাতক জাহিদ হাসানকে গ্রেফতার করতে পারেনি।

এর আগে বৃহস্পতিবার রাতে কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোর্দবাঁটরা গ্রামে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহতের নাম মেহেদী হাসান (২৪)। সে উপজেলার খোর্দবাটরা কেরামত আলী গাজীর ছেলে।

নিহতের চাচা লোকমান আলী গাজী জানান, খোর্দবাটরা গ্রামের গফ্ফার গাজীর ছেলে ধানকাটা শ্রমিক জাহিদ হাসান ও মেহেদী হাসানসহ ১০ জন মিলে একটি মাঠে ধান কাটতে যায়। কিন্তু ধান কাটতে যেয়ে মেহেদী একটু কম ধান কাটায় তাকে বাদ দেয়ার কথা বললে জাহিদ ও মেহেদির মধ্যে মাঠে প্রথমে কথাকাটাকাটি ও মারামারি হয়। পরে এরই জের ধরে তাদের বাড়ির ধারে জাহিদ একটি গাছের ডাল দিয়ে মেহেদিকে মারপিট করে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে সরশকাটি বাজারের গ্রাম্য ডাক্তার প্রদীপ কুমার দের চেম্বারে নিয়ে গেলে তিনি তাকে কলারোয়া হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। সেখানে কর্তব্যরত ডাক্তার শফিকুল ইসলাম তাকে মৃত ঘোষনা করেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকান্ডটি ঘটে। সাতক্ষীরা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত করা হচ্ছে। নিহতের পিতা বাদী হয়ে কলারোয়া থানায় মামলা করেছেন। তিনি আরো জানান, ঘাতককে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ