শিরোনাম
◈ রংপুরে শিক্ষক ও স্ত্রী-সন্তানদের হত্যার ঘটনায় আদালতে দুই আসামির স্বীকারোক্তি ◈ ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনা অর্ধেকে নামাতে চায় সরকার, গুরুত্ব পাচ্ছে দ্রুত চিকিৎসা ◈ আওয়ামী লীগ নেতাকর্মীদের অনির্দিষ্টকাল বিনাবিচারে আটক বন্ধের আহ্বান এইচআরডব্লিউর ◈ অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের পরাজ‌য়ে লাভ হ‌লো ভারতের  ◈ দেশজু‌ড়ে খুন বাড়ছে, জনমনে উদ্বেগ! ◈ শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ জোরদারে সরকারের নতুন পরিকল্পনা ◈ শিশু সবজি খেতে চায় না কেন, অভ্যাস বদলাতে যা করবেন ◈ কথা শুন‌লেন না ইনফান্তিনো, ক্যারিবিয়ান যুব টুর্নামেন্টে উপ‌স্থিত হওয়ায় আরও গভীর হলো ফিফার দ্বন্দ্ব ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে উপদেষ্টা, সরকারের আকার বাড়লে ঝুঁকি আছে? ◈ ইউএস ও‌পে‌নে আলকারাজের সঙ্গে জুটি বেঁধে খেলবেন সেরিনা উইলিয়ামস, ঘোষণা আয়োজকদের

প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০১৮, ০৬:৩৭ সকাল
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৮, ০৬:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরিয়ায় ৮০হাজার শিয়া সৈন্য মোতায়েন করেছে ইরান : ইসরায়েল

আব্দুর রাজ্জাক: ইরান সিরিয়ায় ৮০হাজার শিয়া সশস্ত্র যোদ্ধা মোতায়েন করেছে বলে অভিযোগ করেছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের দূত ড্যানি ড্যানোন। বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫সদস্যের উদ্দেশ্যে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এমন একটি অভিযোগ করা হয়েছে। মধ্যপ্রাচ্যে ইসরায়েলকে ভয় দেখানোর জন্য ইরান এমন একটি পদক্ষেপ নিয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার নিরাপত্তা পরিষদকে তিনি একটি ছবির উদৃতি দেন যেখানে ইরানের নিয়ন্ত্রণে শিয়া যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। ছবিটি দামেস্কের নিকটে অবস্থিত ইরানি সামরিক ঘাঁটির সামনে থেকে তোলা হয়েছে বলে তিনি দাবি করেছেন। নিরাপত্তা পরিষদে ছবিটি প্রদান করার উদ্দেশ্য হল, সিরিয়া যুদ্ধে ইরানের গভীর সম্পৃক্ততা উপলব্ধি করানো বলে তিনি জানান। দামেস্কের মাত্র ৫মাইল অদূরে ইরানের ঐ ঘাঁটিটি থেকে মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বিস্তারের উদ্দেশ্য সফল করতে তারা এমন একটি পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানান তিনি।

ড্যানোন নিরাপত্তা পরিষদে একটি চুড়ান্ত প্রমাণও দিয়েছেন যেখানে তিনি সিরিয়ার ইরানি ঘাঁটি থেকে ‘শিহাদ-১২৯’ একটি ড্রোন উৎক্ষেপনের কথা বলেছেন। ড্রোনটি ইসরায়েলি দখলদার সৈন্য আইডিএফ দ্বারা ভূপাতিত করা হয়েছে যা দেশটির অভ্যন্তরে হামলার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল বলে একটি গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে তিনি মন্তব্য করেছেন। জেরুজালেম পোস্ট

  • সর্বশেষ