শিরোনাম
◈ আসন্ন সিটি নির্বাচনে প্রার্থী ঘোষণা করবে এনসিপি, রাতে জরুরি সংবাদ সম্মেলন ◈ ৫০০ টাকার ভাড়া নিয়ে টানাপোড়েন: চিকিৎসা না পেয়ে নবজাতকের মর্মান্তিক মৃত্যু ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে থেকে সরিয়ে দিলো যুবদল নেতা নয়নকে, ভিডিও ভাইরাল ◈ আগের নীল পোশাকে ফিরতে যাচ্ছে পুলিশ, নতুন ইউনিফর্মে অসন্তোষ! ◈ ছাত্র আন্দোলনের মামলায় ৬৩% আসামি নির্দোষ: পিবিআইয়ের তদন্তে মিলছে না অভিযোগের প্রমাণ ◈ আচমকা বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী  ◈ ৪ হাজার কোটি টাকার হিট প্রকল্পে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ: প্রকল্প নিয়ে নাখোশ বিশ্বব্যাংক, ক্ষুব্ধ শিক্ষামন্ত্রী ◈ এ‌শিয়ান কাপ বাছাই‌য়ে মঙ্গলবার সিঙ্গাপুরের বিরু‌দ্ধে লড়‌বে বাংলা‌দেশ ◈ যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের ঘাঁটিতে হামলার জন‌্য ইরানকে সহায়তা কর‌ছে রাশিয়া, দাবি জেলেনস্কির ◈ পা‌কিস্তান সুপার লি‌গে  ওয়াহাব ও সারফরাজের দায়িত্বে নিষেধাজ্ঞা দি‌লো পি‌সি‌বি

প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০১৮, ০৪:০৫ সকাল
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৮, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘কঠিন চ্যালেঞ্জ মোকাবেলার মানসিকতা ও যোগ্যতাসম্পন্ন হবে’

জুয়াইরিয়া ফৌজিয়া: নতুন নেতৃত্ব ছাত্রলীগকে এগিয়ে নেওয়ার পাশাপাশি সংগঠনের কঠিন সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার মত মানসিকতা ও যোগ্যতাসম্পন্ন হবে বলেই আশা বাংলাদেশ ছাত্রলীগের বর্তমান সাধারণ সম্পাদক জাকির হোসেনের।

আগামী মাসে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হবে। আর তাই ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা।

আগামী ১১ ও ১২ই মে অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলন গত ২৫ বছরে দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে। একে ঘিরে ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে এবং চলছে পদ পাওয়ার জন্য নানামুখী তদবীর।

মেয়াদ শেষে গেল জুলাইয়ে জাতীয় সম্মেলনের কথা থাকলেও তা নিয়ে গড়িমসি করছিল ছাত্রলীগের বর্তমান কমিটি। তবে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের এক বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা মে মাসের মধ্যেই সম্মেলন করার নির্দেশ দিলে শুরু হয় তোড়জোড় এবং ঘোষণা করা হয় সম্মেলনের দিনক্ষণ।

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন আরও বলেন, আমরা আগমী নির্বাচনের জন্য কেন্দ্র ভিত্তিক ২৫ জনের টিম করার পরিকল্পনা নিয়েছি ইতিমধ্যে।

জাতীয় সম্মেলনের আগে ২৪শে এপ্রিল ঢাকা মহানগর উত্তর, ২৬শে এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ এবং ২৯শে এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।

এর আগে ছাত্রলীগের ২৮তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ২৬ ও ২৭ জুলাই। ওই সম্মেলনে সাইফুর রহমানকে সভাপতি ও এস এম জাকির হোসেনকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

সূত্র: ডিবিসি টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়