শিরোনাম
◈ এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা কর‌লো বি‌সি‌বি ◈ আতলেতিকোর মাঠে বায়ার্ন মিউনি‌খের দুই গোলের জয় ◈ দুই গোলে পিছিয়ে পড়েও জয় পে‌লো ম‌্যান‌চেস্টার ইউনাইটেড ◈ শ্রমিক বিক্ষোভের শঙ্কায় গাজীপুরে ২৫ প্লাটুন আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ ১৬ মিনিটেই চার গোল, ভিয়ারেয়ালকে ৬-০ গোলে হারা‌লো পিএসজি ◈ ইয়ামাল-রাফিনিয়ার দাপটে অ‌্যাস্টন ভিলাকে ৩-০ গোলে হারালো বার্সেলোনা ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে লড়াইয়ে যুক্তরাজ্য, সুইজারল্যান্ডসহ চার দেশের প্রতিষ্ঠান ◈ শ্রমিক বিক্ষোভে বিপর্যস্ত পোশাকশিল্প, মুখ ফিরিয়ে নিচ্ছেন বিদেশি ক্রেতারা ◈ দেশেই উদ্ভাবিত ন্যানো ইউরিয়ায় মিলল পেটেন্ট, বদলে যেতে পারে দেশের কৃষি অর্থনীত ◈ বৃহস্পতিবার মোংলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২৫ এপ্রিল, ২০১৮, ০১:১৫ রাত
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৮, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্ষমতায় কে থাকবে তা ঠিক করবে জনগণ : কাদের (ভিডিও)

সারোয়ার জাহান : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ক্ষমতায় কে থাকবে তা ঠিক করবে জনগণ।

মঙ্গলবার বিকেলে তিনদিনের ভারত সফর শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এদেশের ভবিষ্যতও ঠিক করবে এদেশের জনগণ। এবিষয়ে প্রতিবেশী দেশ ভারতের হস্তক্ষেপ করার কিছু নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরো বলেন, সীমান্ত সমস্যা যেহেতু সমাধান হয়েছে, তিস্তার বিষয়েও বিজেপির সাথে কথা হয়েছে।

প্রতিনিধি দলের সফরের বিস্তারিত আনুষ্ঠানি সংবাদ সম্মেলন করে জানানো হবে। কোনো কিছু গোপন করা হবে না বলে উল্লেখ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

  • সর্বশেষ