শিরোনাম
◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী ◈ মেয়ের নিখোঁজে বাবা-মায়ের উদ্বেগহীনতা সমাজের গভীর সংকটের প্রতিচ্ছবি: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ◈ রিয়াদে ফ্লাইট বন্ধ, বিকল্প হিসেবে দাম্মাম ও মদিনায় পাঠানো হবে যাত্রীদের: বিমানমন্ত্রী ◈ বিশ্বব্যাংকের প্রতিবেদন: ভারতের শীর্ষ ১০ শতাংশ ধনীর চেয়েও বেশি আয় যুক্তরাষ্ট্রের দরিদ্রদের ◈ যে কারণে সারা দেশে এলপিজি গ্যাসের দোকান বন্ধ ঘোষণা

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিমিয়ার লিগের বর্ষসেরা সালাহ

ইংল্যান্ড ও ওয়েলসের পেশাদার ফুটবলারদের সংগঠন ‘প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন’-এর (পিএফএ) বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুলের মিসরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য রোববার সংগঠনের সদস্যদের ভোটে প্রিমিয়ার লিগের বর্ষসেরা ন তিনি।
ইতালিয়ান ক্লাব রোমা ছেফুটবলার নির্বাচিত হয়েছেড়ে গত বছরের জুনে লিভারপুলে পাড়ি জমিয়েছিলেন ২৫ বছর বয়সী এ স্ট্রাইকার। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমেই মেতে উঠেছেন গোল উৎসবে। চলতি মৌসুমে এ পর্যন্ত গোল করেছেন ৩৩টি। লিভারপুলের সপ্তম ও প্রথম মিসরীয় খেলোয়াড় হিসেবে এ পুরস্কার অর্জন করেছেন সালাহ।

পুরস্কার পাওয়ার পর উচ্ছ্বসিত সালাহ বলেছেন, ‘এটা অনেক বড় একটি সম্মান। আমি কঠোর পরিশ্রম করেছি এবং এটা জিততে পেরে খুবই খুশি। আমি খুবই গর্বিত। প্রিমিয়ার লিগের বর্ষসেরা খেলোয়াড় হতে পারাটা খুবই সম্মানের। বিশেষকরে খেলোয়াড়দের ভোটে নির্বাচিত হতে পারাটা।’
২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত আরেক ইংলিশ ক্লাব চেলসিতে খেলেছিলেন সালাহ। তবে সেসময় খুব একেটা সাফল্য পাননি এই মিশরীয় তারকা। পরে চলে যান ইতালির ক্লাব রোমায়। সেই কথা স্মরণ করে সালাহ আরো বলেছেন, ‘প্রিমিয়ার লিগে আমি সবসময় সফল হতে চাইতাম। চেলসির হয়ে আমি সে সুযোগ পাইনি। যখন আমি প্রিমিয়ার লিগ ছেড়ে চলে যাই, তখনই ফিরে আসার ব্যাপারে নিশ্চিত ছিলাম। আমি মনে করি, আমি এখন ভিন্ন ব্যক্তি, ভিন্ন মানুষ এবং ভিন্ন খেলোয়াড়।’
সূত্র : ডেইলি মেইল।

  • সর্বশেষ