শিরোনাম
◈ খাবার ও পানির সংকটে কঙ্কালসার ইউক্রেনীয় সেনারা, পদ হারালেন শীর্ষ কমান্ডার ◈ আজমির শরিফে শাহরুখকে নিয়ে কী ঘটেছিল, জানালেন দেহরক্ষী ◈ ডিজেলের বড় সরবরাহে স্বস্তি, চট্টগ্রাম বন্দরে ব্যস্ততা ◈ সংঘাত ও জলবায়ু সংকটে বাড়ছে খাদ্য দুর্ভোগ, তালিকায় বাংলাদেশসহ ১০ দেশ ◈ এশিয়ান গেমস বাছাইয়ে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ ◈ মিলছে না রাজস্বের হিসাব, তবু বাড়ছে বাজেট! ◈ এবার যে জাতীয় দিবসের তারিখ পরিবর্তন করেছে সরকার ◈ ‘ভারত কেবল যুক্তরাষ্ট্রে আসে সন্তান জন্ম দিতে’, ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিল রণধীর জয়সওয়াল ◈ রাজশাহীর শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার ◈ যে কৌশলে ছাত্রীদের যৌন নিপীড়ন করতেন লম্পট জাকির!

প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:২২ রাত
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৮, ০২:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যারা কোটা আন্দোলন করেছে তাদের মধ্যে নানা আদর্শের লোক আছে

একটা কথা সুস্পষ্টভাবে বলা দরকার যে, কোটা সংস্কারের পক্ষে যারা রাজপথে লড়ছে, সবারই একটা উদ্দেশ্য আর তা হচ্ছে, কোটার নামে যে বৈষম্য, তা থেকে মুক্তি। এখানে যারা সমর্থণ দিয়েছে, রাজপথে আছে সবাই কিন্তুু বিভিন্ন আদর্শের হলেও উদ্দেশ্য কিন্তুু একটাই। তাহলে কেন আমরা অযথা উদ্দেশ্যের বাইরে কথা বলবো? কে কি করল, না করল, কার আদর্শ ভাল না খারাপ? এটা নিয়ে কেন আমরা বিবাদে যাচ্ছি? আপনার, আমার এ কথার জন্য যদি এ অধিকার বা প্রাপ্তি বিচ্যুতি হয়, তার জন্য নিজেকে ক্ষমা করতে পারবেন, নাকি ক্ষতিপূরণ করতে পারবেন? যারা আন্দোলন করছে তার মাঝে সব আদর্শ, মতবাদের অনুসারী লোক আছে। এটা অস্বীকারের কিছু নাই। প্রতিপক্ষের পাতানো ফাঁদে যদি আমরা পা দেই, তাহলে তো আমাদের এ আন্দোলন ব্যর্থ হয়ে যাবে। সবার কাছে অনুরোধ, দয়া করে কেউ কোন মতাদর্শ নিয়ে কথা বলবেন না। কে কি করে বা কাকে কার পছন্দ তা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার মতাদর্শ হয়তো আপনার পছন্দ না, তাই বলে তো আমি খারাপ হবো এমনটা না, আর এ জন্য আমি আমার অধিকার পাওয়ার যোগ্য না, তাও তো নয়। ঠিক তেমনি আপনার ক্ষেত্রেও তা।
পরিচিতি : ছাত্র, ড্যাফোডিল ইউনিভার্সিটি/ মতামত গ্রহণ : মো.এনামুল হক এনা / সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়