শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২১ এপ্রিল, ২০১৮, ০৫:৫৬ সকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০১৮, ০৫:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে রাতের বেপরোয়া ট্রাক কেড়ে নিল সেবিকার জীবন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি এলাকায় ট্রাকের ধাক্কায় মাসুদা আক্তার (৩৫) নামে এক সেবিকা নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৯টায় ধানমন্ডির শেখ জামাল মাঠের সামনে এ দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় রোজিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় স্থানীয়রা। রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী মো. জামাল হোসেন জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল। ঢাকায় পরিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকেন। মগবাজার ইস্কাটনে একটি ক্লিনিকের সেবিকা হিসেবে কাজ করতেন তার স্ত্রী মাসুদা আক্তার।

পুলিশের ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ্‌ মিরাজ উদ্দীন বলেন, মাসুদা এক আত্মীয়কে রিকশায় করে আনোয়ার খান মর্ডান হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সেসময় পেছন থেকে একটি ট্রাক রিকশাটিকে চাপা দেয়। স্থানীয়রা তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়।

‌‘ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। মাসুদার আত্মীয় ও রিকশাচালক আশঙ্কামুক্ত রয়েছে-’ বলেন এসআই ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়