শিরোনাম
◈ মাটির নিচেই গোটা গ্রাম, ২০০ বছরের পুরোনো বাড়িতে আজও বসবাস করছেন হাজারো মানুষ! ◈ ৩৫৭ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে কি না, জানতে চাইল পুলিশ সদর দপ্তর ◈ দাঙ্গা নিয়ন্ত্রণ ও জনশৃঙ্খলা রক্ষায় আনসার সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্কের বিশেষজ্ঞ দল ◈ রাজনৈতিক দলগুলোর এত টাকা আসে কোথা থেকে, দল চালাতে কত টাকা লাগে: টিআইবির গবেষণা ◈ কাঙ্ক্ষিত দামে বিক্রি না হওয়ায় আবুধাবিতে ফেরত যাচ্ছিল ৪ কোটি ৯১ লাখ টাকার স্বর্ণের ডিম, আটক ৬টি ◈ ওয়ারীতে বাসায় কুশ চাষ ও মাদক সরবরাহ, যুক্তরাষ্ট্রফেরত ২২ বছর বয়সী তৌসিফ গ্রেপ্তার ◈ বারে মদ্যপান শেষে প্রেমিকার সঙ্গে বিরোধের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ: রিমান্ডে দীপের বয়ানে চাঞ্চল্যকর তথ্য ◈ দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ ক্রিপ্টোকারেন্সি চুরির পর হ্যাকাররা সেগুলো দিয়ে কী করে? কীভাবে নিজেদের নিয়ন্ত্রণে আনে? ◈ ভারত থেকে আসা ১৮ কোচগুলোতে যা যা বিশেষ ব্যবস্থা রয়েছে, আগামী সপ্তাহেই পরীক্ষামূলক চলাচল

প্রকাশিত : ২০ এপ্রিল, ২০১৮, ০৩:৫৭ রাত
আপডেট : ২০ এপ্রিল, ২০১৮, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অভ্যন্তরীণ দ্বন্দ্বেই আ.লীগপন্থী আইনজীবীদের পরাজয়

জান্নাতুল ফেরদৌসী: অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর আঞ্চলিক ভোট ভাগাভাগির কারণেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগপন্থির পরাজয় বলছেন তদন্ত কমিটি। আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, আগের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের একীভুত হওয়াটা অনেকেই মানতে পারেনি।

তদন্ত কমিটির তথ্য অনুযায়ি, অভ্যন্তরীণ দ্বন্দ্ব আর আঞ্চলিক ভোট ভাগাভাগিই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভরাডুবির কারণ হিসেবে উঠে এসেছে। এ মাসের মধ্যেই তদন্ত প্রতিবেদন তুলে দেয়া হবে আওয়ামী লীগ সভাপতির হাতে।

গত ২১ ও ২২ই মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১০টি পদই পায় বিএনপি সমর্থিত আইনজীবীদের নীল প্যানেল। আওয়ামীপন্থী সাদা প্যানেলের সভাপতি ৫৩ ভোটে হারলেও সাধারণ সম্পাদকের পরাজয় হয় ৪'শ ভোটের ব্যবধানে। এই পরাজয়ের কারণ খুঁজতেই ৫ সদস্যের তদন্ত কমিটি করেন দলীয় সভাপতি।

আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও দলটির সমর্থকদের এমন ভরাডুবির নেপথ্যে বেশ কিছু রাজনৈতিক ভুল সিদ্ধান্তকে দায়ী করছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

এবারের নির্বাচনে আইনজীবী ভোটাররা দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। এর মধ্যে একটি ছিল সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার পদত্যাগ। আর দ্বিতীয়টি, আপিল বিভাগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আটকে দেওয়া প্রসঙ্গ।

আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের সভাপতি প্রার্থী ইউসুফ হোসেন হুমায়ুন বলেছেন, আগের বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ ও আওয়ামী আইনজীবী পরিষদের একীভুত হওয়াটা অনেকেই মানতে পারেনি। যার প্রভাব প্রড়েছে নির্বাচনে।

তদন্ত কমিটির প্রধান কাজী জাফরউল্লাহ জানান, আইনজীবীদের সঙ্গে কথা বলার মাধ্যমে নির্বাচনের পরাজয়ের অনেক তথ্যই উঠে এসেছে। বিএনপি নেত্রী বেগম জিয়ার রায়ও বারের নির্বাচনে বিরূপ প্রভাব ফেলেছে বলে জানান কাজী জাফরউল্লাহ।

উল্লেখ্য, বিএনপি সমর্থিত নীল প্যানেল থেকে সভাপতি ও সম্পাদক ছাড়াও সহ-সভাপতি পদে ড. মো. গোলাম রহমান ভূঁইয়া ও এম. গোলাম মোস্তফা, কোষাধ্যক্ষ পদে নাসরিন আক্তার, সহ-সম্পাদক পদে কাজী জয়নুল আবেদীন, সদস্য পদে মাহফুজ বিন ইউসুফ, সাইফুর আলম মাহমুদ, মো. আহসান উল্লাহ ও মোহাম্মদ মেহেদী হাসান বিজয়ী হয়েছেন।

অন্যদিকে সাদা প্যানেল থেকে সহ-সম্পাদক পদে মোহাম্মদ আবদুর রাজ্জাক, সদস্য ব্যারিস্টার আশরাফুল হাদী, শাহানা পারভীন ও শেখ মোহাম্মদ মাজু মিয়া জয়লাভ করেছেন। সূত্র: ডিবিসি নিউজ টিভি

  • সর্বশেষ