শিরোনাম
◈ অগ্ন্যাশয় ক্যান্সারে নতুন আশার আলো, যুগান্তকারী ওষুধের অনুমোদন যুক্তরাষ্ট্রে ◈ এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি: সংসদে হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী (ভিডিও) ◈ মক্কা চুক্তি মুসলিম সমাজের আত্মরক্ষার ব্যবস্থা, আমন্ত্রণ পেলে ইতিবাচকভাবে দেখা হবে: পররাষ্ট্রমন্ত্রী ◈ নেপাল-তিব্বতের বন্যা-ভূমিধসে নিখোঁজ প্রায় দেড় হাজার, কোন দেশের কতজন ◈ সৌদি আরবে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যার শঙ্কা, ‘রেড অ্যালার্ট’ জারি ◈ ১০ দিন বৃষ্টির পূর্বাভাস, ঢাকাসহ দেশে ঝোড়ো হাওয়ার শঙ্কা ◈ আদানি চুক্তি থেকে জুলাই সনদ, সংসদের তৃতীয় অধিবেশনে আলোচনায় যেসব ইস্যু ◈ সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ, আতঙ্কিত কর্মকর্তারা! (ভিডিও) ◈ রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সৌজন্য সাক্ষাৎ ◈ একসঙ্গে দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৮, ০৯:২৪ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৮, ০৯:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘ভুল হলে তোমরা আমাদের ক্ষমা করে দিও’

ডেস্ক রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেন, আমরা শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে বলছি, আমাদের ভুল হতে পারে। তোমাদেরও ভুল থাকতে পারে। কোথাও ভুল হলে তোমরা আমাদের ক্ষমা করে দিও, আমরাও তোমাদের ক্ষমা করে দিয়েছি।

বুধবার (১১ এপ্রিল) দুপুরে ঢাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা ঘোষণার পর তিনি এসব কথা বলেন।

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা জানান অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। তিনি আশ্বাস দিয়ে আরও বলেন, ‘যেসব শিক্ষার্থীকে আটক করা হয়েছে, তারা ইতোমধ্যে মুক্তি পেয়েছে। আর তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমরা যোগাযোগ করবো।’

শিক্ষার্থীদের এই আন্দোলনকে সাধুবাদ জানান ঢাবি শিক্ষক সমিতির সভাপতি। তিনি জানান, কোটা সংস্কারের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয়েছে তাদের। সরকারের পক্ষ থেকে কোটা সংস্কারের বিষয়ে ইতিবাচক সাড়াও পেয়েছে সমিতি। তার ভাষ্য, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখন কোটা সংস্কারের ঘোষণা তা বলতে পারি না, তবে খুব দ্রুত কোটা সংস্কার বিষয়ে বক্তব্য রাখবেন তিনি।’

এ সময় আরও ছিলেন সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শিবলী রুবাইয়াতুল ইসলাম, আওয়ামীপন্থী শিক্ষকদের নীল দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ সামাদ প্রমুখ।

এদিকে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ, মিছিল ও স্লোগানের মাধ্যমে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, কোটা সংস্কার বিষয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট বক্তব্য না পাওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। সূত্র : বাংলা ট্রবিউন

  • সর্বশেষ