শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৭ সকাল
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘নীলনদ’ নিয়ে মজা করায় শিল্পীকে কারাদণ্ড দিল মিসর

সান্দ্রা নন্দিনী: নীলনদের পরিচ্ছন্নতা নিয়ে মজার মন্তব্য করায় জনপ্রিয় মিসরীয় সঙ্গীতশিল্পী শিরিন আবদেল ওয়াহাকে ছয়মাস কারাদ- দিয়েছে দেশটির আদালত।

 

মঙ্গলবার এ আদেশ দেন কায়রো আদালত। একটি সঙ্গীতভিত্তিক টিভি রিয়েলিটি শো’র বিচারক হিসেবে থাকার সময় ওই মন্তব্য করেন তিনি।

 

জানা যায়, গত বছরের নভেম্বর মাসে মিসরের অন্যতম দর্শকপ্রিয় সঙ্গীতশিল্পী শিরিন টিভি শো’তে বিচারক হয়ে দায়িত্ব পালনের সময় বলেন, ‘দেশের ঐতিহ্যবাহী নদীটির জলপানের মধ্য দিয়ে আসলে শ্যাওলা পান করা হয়। এরচেয়ে বরং বোতলজাত “ইভিয়ান” পান করা ভালো।’

 

এর পরই দেশব্যাপী তীব্র সমালোচনার মুখে পড়েন শিরিন। পরবর্তীতে, মিথ্যা তথ্য প্রচারের অভিযোগে তাকে অভিযুক্ত করেন কায়রো আদালত। শাস্তিস্বরূপ শিরিনকে নগদ ১৫ হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করা হয়।

 

অবশ্য, তার বিরুদ্ধে অভিযোগ ওঠার পর পরই, গতবছর আরব আমিরাতের একটি অনুষ্ঠানে কয়েক হাজার দর্শকের সামনে নিজের ‘বোকামিপূর্ণ মজা’র জন্য ক্ষমা চান শিরিন। সেখানে তিনি বলেন, ‘মিসর আমার ভালোবাসা। আমি যদি কারো মনে আঘাত দিয়ে থাকি তবে, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি।’ বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়