শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৫ রাত
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন সুনামগঞ্জের বৈশাখী

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ): সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০১৮ তে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) স্বর্ণপদক পাওয়ার পর এবার ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৬’ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালে মাস্টার্স অব সায়েন্স কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথমস্থান অর্জনকারী স্মিতা দাশ বৈশাখী।

রোববার সকাল সাড়ে ১০ টায় ঢাকায় প্রধানমন্ত্রীর সরকারি কার্যালয় শাপলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের মেধাবী শিক্ষার্থী বৈশাখীর হাতে স্বর্ণপদক তুলে দেন।

গত ১৫ ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অ্যাড. মো. আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন স্মিতা দাশ বৈশাখী।

মেধাবী শিক্ষার্থী বৈশাখী সুনামগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজ রোডের বাসিন্দা জনতা ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক যোগেন্দ্র কুমার দাশ ও টুকেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বীণা রানী তালুকদারের মেয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়