শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০৫ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘চবিতে সাংবাদিকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছন উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

একই সঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং হামলাকারীদের শাস্তির আওতায় আনতে সাংবাদিকদের সহায়তা চান।

শুক্রবার রাতে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) কার্যালয়ে সাংবাদিক নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ আশ্বাস দেন।

উপাচার্য বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনা খুবই দুঃখজনক। বিশ্ববিদ্যালয়ে যে সন্ত্রাসী ঘটনা ঘটছে তার পেছনে নিয়োগ বাণিজ্য এবং টেন্ডারবাজির ঘটনা জড়িত। তবে আমরা কোনও অন্যায় আবদারের কাছে মাথা নত করবো না। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সিইউজের সভাপতি নাজিমুদ্দীন শ্যামলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন- বিএফইউজের সহসভাপতি শহীদ উল আলম, সিইউজের সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস, সিইউজের সাবেক সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, মোস্তাক আহমেদ, বিএফইউজের যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, টিভি ইউনিটের প্রধান অনিন্দ্য টিটো, সিনিয়র সাংবাদিক মিন্টু চৌধুরী, শাহরিয়ার হাসান, মাসুদুল হক, আরিফুর রহমান সবুজ, পার্থ প্রতীম বিশ্বাস প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়