শিরোনাম
◈ অভ্যর্থনা জানাতে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানোয় ক্ষুব্ধ ডেপুটি স্পিকার (ভিডিও) ◈ দীর্ঘ প্রতীক্ষার অবসান: শাহজালাল বিমানবন্দরে নতুন টার্মিনাল চালু হবে শিগগিরই ◈ ইরানে ধ্বংসাত্মক অভিযান এখনও ‘শুরুই’ হয়নি: ট্রাম্প ◈ ‘অকটেন সংকট ‘মোটরসাইকেল চালকদের তৈরি’—ডিজেলে ঘাটতি নেই’ ◈ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁইছুঁই, চুয়াডাঙ্গায় রাস্তায় গলছে পিচ ◈ বাংলাদেশে জ্বালানি পরিস্থিতি: সংকটের পেছনের কারণ, বাস্তবতা ও সামনে কী হতে পারে ◈ মাটি চাপা দেয়া হলো বঙ্গোপসাগরে ধরা পড়া ২০ মণ ওজনের সেই খটক মাছটি (ভিডিও) ◈ সিঙ্গাপুর থেকে ডিজেলভর্তি আরেকটি জাহাজ পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে ◈ যুদ্ধ থামিয়ে ইরানের এখনই ‘বিজয় ঘোষণা’ করা উচিত: জাভেদ জারিফ ◈ আমির হামজার যে মন্তব্যে নারী এমপিদের নিয়ে সমালোচনার ঝড়, দেখুন ভিডিওতে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১১ রাত
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা’

আব্দুম মুনিব, কুষ্টিয়া: নির্বাচনে অংশ নেওয়ার জন্য শর্ত জুড়ে দেওয়ার অপচেষ্টার বিষয়ে নিন্দা জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ২০০৯ থেকে শুরু করে আজ পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি পরিস্থিতি অস্বাভাবিক করার চেষ্টা করেছে। অপরাধী ছাড়া নির্বাচনের দরজা সবার জন্যই খোলা। আর অপরাধীদের আইনী লড়াইয়ের জন্য আদালতের দরজাও খোলা রয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় ওয়েজ বোর্ডে ইলেক্ট্রনিক্স মিডিয়াকে ঢোকানোর প্রশ্নে তথ্যমন্ত্রী বলেন, আইনানুগভাবে ইলেক্ট্রনিক্স মিডিয়াকে নবম ওয়েজ বোর্ডেই আনার জন্য কাজ শুরু হয়েছে।

এসময় জেলা প্রশাসক জহির রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়