শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০২ দুপুর
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রূপালী ব্যাংকের নিয়োগ পরীক্ষায় কেন্দ্র বাদ তেজগাঁও কলেজ

নিজস্ব প্রতিবেদক : আগামী ৯ মার্চ রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের নিয়োগ পরীক্ষায় তেজগাঁও কলেজ কেন্দ্রকে বাদ দিয়েছে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ। এই কেন্দ্রে নিয়োগ পরীক্ষা নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হলো।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে রূপালী ব্যাংকের ওই নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ওই বিজ্ঞপ্তিতে ৪৫টি কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। সেখানে তেজগাঁও কলেজ কেন্দ্রের নাম নেই।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে ৩২৮ পদে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) নিয়োগ পরীক্ষা হবে। এতে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টা পরীক্ষা হবে। এতে যেসব পরীক্ষার্থী পাস করবেন, তাঁরা লিখিত পরীক্ষায় অংশ নেবেন।

তেজগাঁও কলেজে গত ২০ জানুয়ারি অগ্রণী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের পরীক্ষা ছিল। এ সময় এক পরীক্ষার্থী একটি ইলেকট্রনিকস ডিভাইস বের করলে অন্য পরীক্ষার্থীরা এর প্রতিবাদ করেন। পরে পরীক্ষা শেষে ওই কেন্দ্রের প্রতিবাদ করা প্রার্থীদের ওপর হামলা করা হয়। হামলায় একাধিক প্রার্থী আহত হওয়ার ছবি ফেসবুকে দেন। সেখানে দেখা যায়, পরীক্ষার্থীদের শরীরে জখম হয়েছে। ওই সময় এই কেন্দ্রে পরীক্ষা নেওয়ার প্রতিবাদও করেন একাধিক পরীক্ষার্থী। একটি বেসরকারি টেলিভিশনের একজন সংবাদকর্মী হামলার ছবি ধারণ করতে গেলে তাঁকে হুমকি দেওয়া হয়।

ওই কেন্দ্রে নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া একাধিক প্রার্থী বলেন, পরীক্ষার পরে পরীক্ষার্থীদের ওপর যেভাবে রড ও লাঠি দিয়ে হামলা করা হয়েছে, তা দেখে তাঁরা আতঙ্কিত। পরবর্তী সময়ে এখানে পরীক্ষা পড়লে তাতে অংশ নেবেন কি না, তা তাঁরা ভেবে দেখবেন। তাঁরা জানান, ব্যাংক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির জন্য ওই কেন্দ্রে এর আগেও ডিভাইসসহ পরীক্ষার্থী ধরা পড়েন। এই কেন্দ্রে সংঘবদ্ধ চক্র থাকতে পারে, যারা এসব ডিজিটাল ডিভাইস সরবরাহ করে। তাই এই কেন্দ্রে পরীক্ষা না নেওয়ার পরামর্শ তাঁদের।

ব্যাংকের নিয়োগসংক্রান্ত বিষয় দেখে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটি। ওই কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান প্রথম আলোকে বলেন, ‘আমরা সব বিবেচনায় তেজগাঁও কলেজকে বাদ দিয়েছি। তবে পরীক্ষার্থী বেশি হলে কিছু করার থাকে না। যেহেতু ওই কেন্দ্রটির যোগাযোগ ভালো। তাই সেটি একেবারে বাদ দেওয়া হবে, এমন কথা বলতে পারছি না।’

  • সর্বশেষ