শিরোনাম
◈ ভোটের ফল চ্যালেঞ্জ: হাইকোর্টে আরও পাঁচ প্রার্থীর আবেদন গ্রহণ ◈ মিরপুরের পিচের প্রশংসা কর‌লেন পাকিস্তানি কোচ মাইক হেসন  ◈ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে স্পট মার্কেট থেকে দুই লাখ টন ডিজেল কিনছে বিপিসি ◈ ইরানের বর্তমান শাসন পতনের পর যুক্তরাষ্ট্র বিপুল অর্থ আয় করতে পারবে: লিন্ডসে গ্রাহাম ◈ জ্বালানি তেল নিয়ে জরুরি নির্দেশনা, সব ডিসি অফিসে চিঠি ◈ নতুন নেতাকে স্বাগত জানিয়ে ইরানে বিশাল শোভাযাত্রা ◈ তেলের প্রধান ডিপোগুলোতে সেনা মোতায়েনের নির্দেশ ◈ ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশের জন্য অসহনীয় বোঝা, কমনওয়েলথে পররাষ্ট্রমন্ত্রী   ◈ সিঙ্গাপুর থেকে এলো ২৭ হাজার টন ডিজেল, চট্টগ্রামে খালাস শুরু ◈ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণে কোনো রাজনৈতিক বিবেচনা থাকবে না: অর্থমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০১ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলা আমাদের জীবনের ভাষা : অজয় রায়

মেহেদী হাসান : বাংলা ভাষা শুধু ভাষার মাসই নয়, বাংলা আমাদের জীবনের ভাষা। আমাদের সাহিত্য, শিল্পসহ সবকিছু বাংলার মাধ্যমেই করতে হবে। তবে বাংলাকে আবার শুধু সাহিত্যের মাঝেই সীমাবদ্ধ রাখলে চলবে না। বাংলা ভাষা যেন সরকারিভাবেও তাদের সকল কার্যক্রম পরিচালনার জন্য ব্যবহার করা হয় সেই দিকেও গুরুত্ব দেয়া প্রয়োজন। ভাষার মাসে বাংলা ভাষার তাৎপর্য নিয়ে আলাপকালে বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ড. অজয় রায় আমাদের অর্থনীতিকে এসব কথা বলেন।

তিনি বলেন, নি¤œ আদালতের সাথে সাথে উচ্চ আদালতেও বাংলা ভাষায় যেন তাদের কার্যক্রম পরিচালনা করা হয়। সাধারণ মানুষের মধ্যে স্কুল, কলেজসহ সবকিছুতেই বাংলা ভাষার প্রয়োগ থাকতে হবে। বিজ্ঞানের কাজ গুলোতেও বাংলা ভাষাকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য যেসব গবেষণাগার গুলো রয়েছে, সেগুলোতে ইংরেজির সাথে সাথে বাংলার ব্যবহারও থাকতে হবে।

কৃষিবিজ্ঞানে লেখাপড়ার পাশাপাশি কৃষির গবেষণাগুলোতে বাংলার ব্যবহার থাকতে পারে। বিজ্ঞানের বই বাংলা ভাষায় প্রকাশের জন্য প্রকাশকদের খেয়াল রাখতে হবে। পত্র-পত্রিকাতে ইংরেজির পাশাপাশি বাংলাতেও জার্নাল প্রকাশ করা উচিত। আবার বাংলা ভাষায় পত্র-পত্রিকা বের করার পাশাপাশি সারাংশ হিসেবে কিছুটা ইংরেজি ভাষাতেও থাকতে পারে যাতে বিদেশিরাও বুঝতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়