শিরোনাম
◈ আফগা‌নিস্তা‌নের ক্রিকেটার বিরল রোগে আক্রান্ত হয়ে ‌দি‌ল্লির হাসপাতা‌লে ভর্তি, মৃত্যুর সঙ্গে লড়াই কর‌ছেন  ◈ অব‌হেলায় ২৪ কার্টন পড়ে আছে মানবাধিকার কমিশনে, ঝুঁকিতে গুম কমিশনের স্পর্শকাতর তথ্যপ্রমাণ ◈ পিএসএলে কোনও চুক্তিই হয়নি! তাহলে কেন মুজারাবানিকে নিষেধাজ্ঞা? যুক্তি দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ◈ ডোপিংয়ে ‘ক্যাটেগরি এ’-তে ভারত, ভাবমূর্তিতে ধাক্কা, বাড়লো আন্তর্জাতিক নজরদারি ◈ সাতসকালে ভূমিকম্প : রাজধানীসহ দেশজুড়ে কম্পন অনুভূত ◈ জ্বালানি তেলের দাম বাড়ায় বছরে গ্রাহকের অতিরিক্ত ব্যয় প্রায় ১১ হাজার ২৫৪ কোটি টাকা ◈ আকাশসীমা নিয়ন্ত্রণে আধুনিক যুগে বাংলাদেশ ◈ ইরান যুদ্ধের প্রভাব, রেমিট্যান্স হ্রাসে চাপে পড়তে পারে বাংলাদেশের অর্থনীতি : দ্য ইকোনমিস্ট ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালি পাড়ি দিচ্ছে ইরানি জাহাজ ◈ নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৩২ সকাল
আপডেট : ২১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাক্ষসেরা এসে পড়ার আগেই : রেজাউদ্দিন স্টালিন

এমন এক কাঠ যা কখনো অঙ্গার হয় না
এমন এক বসন যা কখনো দীর্ণ বা মলিন হয় না
এমন এক উনুন যার বুকে সারাক্ষণ অন্ন উথলায়
এমন এক সাবান যার ফেনিল শরীর ক্ষয় হয় না কোনোদিন

এমনই দ্রব্যগুণসিদ্ধ জনপদ
যেখানে রমণীরা সেলাই করে নক্সীকাঁথা
এবং প্রেমাস্পদের প্রত্যাবর্তন বোঝে পদধ্বনি শুনে
কপালে নক্ষত্র আছে গর্ভবর্তী নারীরা এমন সন্তানের অপেক্ষায় থাকে

কৃষক স্বপ্ন দ্যাখে এমন এক মাঠের যেখানে ফসলের মৌসুম কখনো ফুরোয় না
ধীবর স্বপ্ন দ্যাখে এমন এক স্রোতস্বিনীর যেখানে ইলিশের ঝাঁক হাসতে-হাসতে
জালে উঠে আসে
মজুর স্বপ্ন দ্যাখে এমন এক বোঝার যার ভার শিমুল তুলোর মতো হালকা নরম
ফেরিওয়ালা স্বপ্ন দ্যাখে এমন এক মেলার যেখানে অনায়াসে
বিক্রি হয়ে যায় তার লজেন্স আর অন্য সবকিছু
কবি স্বপ্ন দেখে এমন এক পদের যা সব নাগরিকের কণ্ঠস্থ

এমন এক রাজা যে ভাগ করে দেয় তার সম্পদ প্রজাদের
আর রাজকন্যা ভালোবাসে এক সাধারণ কৃষকপুত্রকে
এবং সিপাহীরা নিরীহ মানুসের নিরাপত্তা হয়

কিন্তু একদিন ...
রাক্ষসেরা এসে পড়ার আগেই প্রতিদিন ঘুমিয়ে পড়ে এক কিশোর

দিদিমার গল্প বলা কোনোদিন শেষ হয় না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়