শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০১ দুপুর
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রশ্নফাঁস নতুন কিছু না : প্রধানমন্ত্রী (ভিডিও)

জাহিদ হাসান : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রশ্নফাঁস নতুন কিছু নয়। প্রশ্ন ফাঁসের ঘটনা কখনও প্রকাশ হয়, কখনও প্রকাশ হয় না এটাই হলো বাস্তবতা। প্রযুক্তির ব্যবহার যেমন আমাদের সুযোগও দেয় তেমনি সমস্যারও সৃষ্টি করে।

সোমবার বিকালে গণভবনে ইতালির সফর নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মাছরাঙা টেলিভিশনের সিনিয়র সাংবাদিক রেজওয়ান সরকারের পদক্ষেপ জানতে চাইলে প্রধানমন্ত্রী একথা বলেন।
এসময় সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, প্রশ্নগুলো যে ফাঁস হয়েছে সেটা কতদিন আগে থেকে ফাঁস হয়েছে? সাধারণত ২০ মিনিট আগে।

শেখ হাসিনা বলেন, যখন প্রশ্নপত্রগুলো হলে যায় বা প্রতিষ্ঠানে যায় তখন প্রশ্নগুলো বিতরণ করার আগে খুলে রাখা হয়। তখন যদি কেউ চট করে ছবি তুলে মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেটে ছড়িয়ে দেয়, তাহলে আপনি কী করবেন?

প্রধানমন্ত্রী আরো বলেন, প্রশ্নপত্র ফাঁস হয় মূলত এক ঘণ্টা আগে । কিন্তু প্রশ্নফাঁস রোধে পরীক্ষার্থীদের আধাঘণ্টা আগে কেন্দ্রে যাওয়ার কথা বলা হয়েছে। সুতরাং সেখানে যদি ২০ মিনিট আগে প্রশ্নফাঁস হয় তাহলে তার উত্তর খুঁজে লেখার মত এমন কোন ট্যালেনটেড ছাত্র আছে? এই প্রশ্নে উত্তরই আমি খুঁজছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়