শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল
আপডেট : ০১ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২৩ ও ২৪ ফেব্রুয়ারি

ডেস্ক রিপোর্ট : কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ২৩ ও ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে বুধবার বিকালে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার এবং ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব মো. মজিবুর রহমান মজুমদার সূত্রে এ তথ্য জানা যায়। আগামী ২৩ ফেব্রুয়ারি ‘এ’ ও ‘বি’ ইউনিট এবং ২৪ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। খবর পরিবর্তন ডটকম’র।

ইউনিট ভিত্তিক সময়সূচী, স্থান, আসন বিন্যাস ও সংশ্লিষ্ট তথ্য যথাসময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এর মাধ্যমে জানা যাবে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট: www.cou.ac.bd Help Line: 01557-330381 / 01557-330382

  • সর্বশেষ
  • জনপ্রিয়