শিরোনাম
◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৯:০২ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৯:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউটিউব থেকে আয় করতে মানতে হবে কঠোর আইন

সজিব খান: বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ আয়ের উৎস হিসেবে বেছে নিয়েছে ইউটিউবকে। ইউটিউবে চ্যানেল খোলা সহজ, ফ্রী এবং আয় করার উপায় আছে বলে অনেকেই এর প্রতি দিন দিন উৎসাহি হচ্ছে, খুলছে নতুন চ্যানেল। তবে সম্প্রতি ইউটিউব কর্তৃপক্ষ তাদের চ্যানেল মালিকদের আয়ের ক্ষেত্রে নতুন শর্ত তৈরি করে দিয়েছে। যা বেশিরভাগ ইউটিউবারের কাছেই কঠিন শর্ত বলে মনে হচ্ছে।

ইউটিউব কর্তৃপক্ষের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে শুধু সেইসব চ্যানেল বিজ্ঞাপন যাদের কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার রয়েছে এবং বছরে কমপক্ষে ৪,০০০ ঘণ্টা ভিডিও ওই চ্যানেলে দেখা গেছে। অথচ এর আগে মাত্র ১০ হাজার ভিউ হলেই ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন পাওয়া যেত।

ইউটিউব তার ব্লগ পোস্টে জানিয়েছে ২০ ফেব্রুয়ারি শেষ তারিখ, এর মধ্যে ১ হাজার সাবস্ক্রাইবার এবং ৪ হাজার ঘন্টার ভিডিও না থাকলে বিজ্ঞাপন পাওয়া যাবে না।

পাশপাশি আপলোড করা ভিডিওর ‘কনটেন্ট’এর ক্ষেত্রে সবাইকে আরও সতর্ক হতে বলেছে ইউটিউব কর্তৃপক্ষ। কোনো রকম অশ্লীল, বর্ণবিদ্বেষী এবং অন্যের ভিডিও চুরি করে ধরা পড়লে ওই চ্যানেলের বিরুদ্ধে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা।

ইউটিউবের এসব শর্তে নতুন ইউটিউব চ্যানেলের মালিকরা হতাশ হলেও পুরনো ব্যবহারকারীরা আছেন ভিন্ন মেজাজে। কারণ তারা আশা করছেন, নতুন এই কড়াকড়ি নিয়মের ফলে হয়তো বিজ্ঞাপনের জন্য প্রদেয় অর্থের পরিমাণ বাড়াতে পারে ইউটিউব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়