শিরোনাম
◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর ◈ এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, এটি দেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নির্বাচন : তারেক রহমান ◈ ক্ষতিপূরণ নয়, আই‌সি‌সি আয় থেকে বাংলাদেশকে পূর্ণ অংশ দেয়ার আশ্বাস দি‌য়ে‌ছে ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতলে দেশ পাল্টে যাবে, আর অপশাসন ফিরবে না: প্রধান উপদেষ্টা ◈ দেশের রিজার্ভে বড় সুখবর ◈ অতীতের ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলেন তারেক রহমান, ভোটের সমর্থনে নতুন অঙ্গীকার ◈ বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে গ্যাস বেলুন বিস্ফোরণে অর্ধশতাধিক দগ্ধ (ভিডিও)

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:২৩ সকাল
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৫:২৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংঘাতের রাজনীতি মানুষ পছন্দ করে না

ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিন : আমরাতো সবসময় বিশ্বাস করি যে, সংঘাতময় রাজনীতি কখনই সমাজের জন্য কল্যাণকর নয়। আমরা সংঘাতময় পরিস্থিতি এভোয়েড করে দেশকে শান্তিময় রাখার চেষ্টা করি। তবে খালেদা জিয়ার রায় কি হবে, সেটা যদি নির্বাহী নির্দেশে হয়ে থাকে, তার উপর ভিত্তি করে আমাদের কর্মসূচী ঘোষণা করা হবে। কর্মসূচীটা আমাদের ২০ দলীয় জোটের পক্ষ থেকেই আসবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচীর মাধ্যমেই আন্দোলন পরিচালনা করব। তবে হ্যা, মামলার রায়ের মাধ্যমেই যখন শান্তিপূর্ণ ও ন্যায়বিচার সংরক্ষিত হবে, তখন আমরা আন্দোলন করব কেন? কিন্তু যখন রায় পূর্বনির্ধারিত পন্থায় হবে, সরকারের নির্দেশনায় হবে, যখন এটা কাটা ঘায়ে নুনের ছিটা দিবে, তখন জনগন জেগে উঠবে। সরকার হয়তো কোন প্লানিংয়ে নিজস্ব লোক দিয়ে অথবা অন্য কোন বাহিনীর লোক দিয়ে পরিকল্পিত ভাবে সরকারি এজেন্টরা কোন প্লান করতে পারে। সেখানে বিশৃঙ্খলা হতেও পারে। সে দায়-দায়িত্ব তো আমরা নিব না। আমরা সংঘাতের রাজনীতি পছন্দ করি না। কারণ, দেশের মানুষ এটা চায় না। কিন্তু সরকার সেদিকেই দেশকে ঠেলে দিচ্ছে।
পরিচিতি : ভারপ্রাপ্ত মহাসচিব, বাংলাদেশ লেবার পার্টি
মতামত গ্রহণ : কায়েস চৌধুরী
সম্পাদনা : মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়