শিরোনাম
◈ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় বিএনপি: নতুন সরকারের অগ্রাধিকার হতে পারে যেসব বিষয় ◈ ফাঁসির দণ্ডাদেশ থেকে খালাস পেয়ে সংসদের পথে বাবর, পিন্টু ও আজহারুল ইসলাম ◈ ‌‌টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা! ◈ গণভোটে ‘হ্যাঁ’ জিতে যাওয়ায় যেসব পরিবর্তন আসতে পারে ◈ কতটা ক্ষমতাধর একজন এমপি, তিনি কী কী কাজ করেন? ◈ অনেকেই ধারণা করছেন নির্বাচন শেষ হলে আমি যুক্তরাজ্যে ফিরে যাব: তাসনিম জারা ◈ অর্থনীতি সচল করাই আগামী সরকারের প্রধান চ্যালেঞ্জ: ফখরুল ইসলাম ◈ গণতান্ত্রিক অধিকারের জন্য বিএনপি সব সময় লড়াই করেছে তারই বহিঃপ্রকাশ এই বিজয়: মির্জা ফখরুল ◈ মন্ত্রিসভা নিয়ে যা বললেন সালাহউদ্দিন ◈ ভোটে জিতেই আওয়ামী লীগের অফিস খুলে দিলেন বিএনপি নেতা (ভিডিও)

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৬:৫১ বিকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে : মঈন খান 

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশের মানুষ সবসময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। গত ৫৫ বছরের ইতিহাসে যতবার রাজনৈতিক সংকট সৃষ্টি হয়েছে, ততবারই দেশের মানুষ সঠিক পথ বেছে নিয়ে দেশকে সুস্থ ধারায় ফিরিয়ে এনেছে। এর কৃতিত্ব বাংলাদেশের জনগণের বলে মন্তব্য করেন তিনি।

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিশাল ব্যবধানে জয়লাভের পর শুক্রবার পলাশের নিজ বাড়ি চরণগর্দীতে বাবার কবর জিয়ারত করার পর সাংবাদিকদের উদ্দেশ্যে দেশের সর্বশেষে রাজনৈতিক পরিস্থিতি বিশ্লেষণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন।  

নিজেকে জনগণের সেবক এবং কর্মী উল্লেখ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মঈন খান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের পথে যাত্রার মূল ভিত্তি ছিল মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধের প্রধান উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন। এই দুটি লক্ষ্য নিয়েই বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করেছে। 

ড. মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ জানে, আমি রাজনীতি করি জনগণের জন্য, নিজের জন্য নয়। ক্ষমতা, অর্থ, বিত্ত, নৈবভ, সম্পদ আমার কাছে মূল্যহীন।

রাজনীতিক, অর্থনীতিবিদ, বুদ্ধিজীবী, শিক্ষক সমাজ বা শহরের অভিজাত শ্রেণি যখন ভুল করেছে, তখন দেশের দরিদ্র ও সাধারণ মানুষ, বিশেষ করে গ্রামবাংলার মানুষ সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশকে সামনে নিয়ে যেতে সহায়তা করেছে বলে মন্তব্য করেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়