শিরোনাম
◈ গালফ দেশগুলোর সঙ্গে আকাশ প্রতিরক্ষায় বিলিয়ন ডলারের চুক্তি চূড়ান্ত করল ইউক্রেন ◈ আদালতের সিদ্ধান্ত আসার আ‌গেই ট্রফি নিয়ে প্যারেড সেনেগালের ◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:০৬ রাত
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ০৩:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ মুসলিম দেশ থেকে অভিবাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার মার্কিন প্রশাসনের

সাইদুর রহমান : অবশেষে ১১ মুসলিম দেশ থেকে অভিবাসন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল ট্রাম্প প্রশাসন। তবে, ওই সব দেশের নাগরিকদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের প্রক্রিয়া আগের তুলনায় আরও কড়াকড়ি করা হবে বলে জানানো হয়েছে। এই ১১টি দেশের নাম উল্লেখ না করলেও মুসলিম প্রধান দেশগুলির কথাই বলা হয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এর মধ্যে রয়েছে উত্তর কোরিয়াও।

মার্কিন নিরাপত্তা মন্ত্রণালয়ের সচিব ক্রিস্টজেন নেইলসন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কারা প্রবেশ করছে, এটা আমাদের জানা উচিত। তাই, বাড়তি নজরদারি চালানো হবে ওই সব দেশ থেকে আসা অভিবাসীদের উপর। দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং অভিবাসন নীতিতে নতুন জটিলতা রুখতে এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানান নেইলসন।

উল্লেখ্য, ক্ষমতায় আসার পর অভিবাসন নীতিতে বড়সড় বদল আনেন ডোনাল্ড ট্রাম্প। সরকারিভাবে নাম না করলেও ১১টি দেশের অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে তাঁর সরকার।দেশগুলি হল মিশর, ইরান, ইরাক, লিবিয়া, মালি, উত্তর কোরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া এবং ইয়েমেন। সূত্র : জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়