শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:১৪ দুপুর
আপডেট : ৩১ জানুয়ারী, ২০১৮, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবুলে জঙ্গি হামলার আগাম তথ্য জানতো যুক্তরাষ্ট্র

মরিয়ম চম্পা: কাবুলের হোটেলে জঙ্গি হামলার তথ্য আগে থেকেই জানতো যুক্তরাষ্ট্র বলে দাবি কানাডাভিত্তিক তথ্য যাচাই-বাচাইকরণ সংস্থা গ্লোবাল রিসার্চের।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাবুলে সন্ত্রাসী হামলার নেপথ্যে কারা রয়েছে এই বিষয়ে গ্লোবাল রিসার্চ সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, এসব হামলার পেছনে পরাশক্তি কোনও দেশ জড়িত রয়েছে। তৃতীয় পক্ষের সহযোগিতা ও সমর্থন ছাড়া এ ধরনের হামলা চালানো সম্ভব নয়। প্রতিবেদনটিতে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, অন্তত কয়েকটি হামলার কথা আগে থেকেই যুক্তরাষ্ট্র জানতো। কিন্তু এই বিষয়ে ট্রাম্প প্রশাসন আফগান সরকারের সঙ্গে কোন গোয়েন্দা তথ্য বিনিময় করেনি। যদিও এই দাবির স্বপক্ষে কোনও প্রমাণ হাজির করতে পারেনি দেশটি।

উল্লেখ্য, গত শুক্রবার আফগানিস্তানের রাজধানী কাবুলের বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে জঙ্গিরা হামলা চালায়। ভয়াবহ এই হামলায় অনেক সরকারি ও বেসরকারি কর্মকর্তাকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এখনোও অনেক ব্যক্তি নিখোঁজ রয়েছে। এই নৃশংসতার নেপথ্যে কারা আছেন তার সঠিক তথ্য এখনও পাওয়া যায় নি। হামলার ঘটনার পরপরই আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র দূতাবাস, যুক্তরাজ্য দূতাবাস, ভারতীয় দূতাবাস, ন্যাটোর মহাসচিব ও জাতিসংঘের মহাসচিব ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বিবিসি, আরব নিউজ

  • সর্বশেষ