শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন সামনে রেখে আরও ১০০ প্রার্থীর নাম ঘোষণা করবে এনসিপি ◈ পাকিস্তানকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সি‌রি‌জের ফাইনালে বাংলাদেশ নারী দল ◈ বিমসটেক স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে দিল্লি যাচ্ছেন না সালাহউদ্দিন আহমদ, যাচ্ছেন জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে প্রতিনিধি দল ◈ কুমিল্লার স্কুলছাত্রী তাজমীন ধর্ষণ-হত্যা: কক্সবাজার থেকে কথিত প্রেমিক রাজু আটক ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার জেরে ঢাকা-সৌদি ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী বাংলাদেশি ◈ বয়স্ক ভাতা আনতে গিয়ে জানতে পারেন সরকারি খাতায় তিনি মৃত, ৯ বছর ধরে নিজেকে জীবিত প্রমাণের লড়াই কাশেমের ◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে অপকর্মে জড়ালে ছাড় নয়, চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: এমপিদের কড়া বার্তা প্রধানমন্ত্রীর ◈ জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, ট্রেনে পাওয়া ব্যাগ নিয়ে নওগাঁ গিয়েছিলেন এক ব্যক্তি ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:২৪ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১০:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যপাড়া পাথর খনিতে তিন শিফটে পাথর উত্তোলন শুরু

সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর): দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি) নতুন স্টোপ থেকে ৩ শিফটে পুর্ণমাত্রায় পাথর উত্তোলন করছে। বর্তমানে প্রতিদিন তিন শিফটে পাথর উত্তোলন ৩ হাজার ১শ টন অতিক্রম করেছে।

মঙ্গলবার সকাল থেকে পাথর উত্তোলন করা সম্ভব হয়েছে। তিন শিফটে পাথর উত্তোলনের পাশাপাশি নতুন স্টোপ নির্মাণ ও খনি উন্নয়নের কাজও সমান তালে চলছে বলে খনির একটি সূত্র জানিয়েছে।

এর আগেও ঠিকাদারী প্রতিষ্ঠানটি প্রতিদিন প্রায় সাড়ে ৪ হাজার থেকে ৫ হাজার মেট্রিক টন পাথর উত্তোলনের রের্কড অর্জন করে।

ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)র মহা-ব্যস্থাপক জাবেদ সিদ্দিকী বলেন, মধ্যপাড়া পাথর খনির উন্নয়ন ও পাথর উত্তোলনে খনির ঠিকাদারী প্রতিষ্ঠানের অধীনে বর্তমানে প্রায় ৭শ খনি শ্রমিক, ৭০ রাশিয়ান ও বেলারুশিয়ান খনি বিশেষজ্ঞ এবং অর্ধশতাধিক দেশী প্রকৌশলী দিনরাত কাজ করে যাচ্ছেন। আজ থেকে পাথর উত্তোলনের পরিমাণ তিন হাজার টন ছাড়িয়েছে।

এব্যপারে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী এস,এম, নুরুল আওরঙ্গজেব বলেন, দেশে মধ্যপাড়া পাথর খনির পাথরের ব্যাপক চাহিদা থাকায় পাথর উত্তোলনের সাথে সাথে সব পাথর বিক্রি হয়ে যাচ্ছে। ডিলারদের চাহিদা অনুযায়ী পাথর সরবরাহ করা সম্ভব হচ্ছে না। খনির ঠিকাদারী প্রতিষ্টান জিটিসি বর্তমানে যে কর্মযজ্ঞ চালাচ্ছে তাতে অচিরেই খনিটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে তিনি আশা প্রকাশ করেন। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ