শিরোনাম
◈ বাংলাদেশের 'হিন্দুদের অবস্থা' দেখিয়ে পশ্চিমবঙ্গে আরএসএস যেভাবে প্রচারণা চালিয়েছে ◈ ১১০ সিসির ওপরে মোটরসাইকেলে বাড়তি কর, অটোরিকশাও আসছে আয়করের আওতায়, বছরে রাজস্ব আসতে পারে ১৫২০ কোটি টাকা ◈ এবার শিক্ষকদের জন্য যে সতর্ক বার্তা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ◈ স্মার্ট আইডিয়াই বিশ্ব শাসন করছে, সময়োপযোগী শিক্ষা ছাড়া বেকারত্ব কমানো সম্ভব নয়: তারেক রহমান ◈ রাজশাহীতে যুবককে গাছে বেঁধে লাঠিপেটা, তোলপাড় সামাজিক মাধ্যমে ◈ ৭১৭টি রাষ্ট্রীয় মদের দোকান বন্ধের নির্দেশ থালাপতি বিজয়ের ◈ হামের ভয়াবহতার মধ্যে ভয় দেখাচ্ছে ডেঙ্গু! ◈ কুমিল্লায় বারান্দার গ্রিলে ঝুলন্ত যুবকের ভিডিও ভাইরাল, পরে মিলল ভিন্ন তথ্য ◈ স্পেন বিশ্বকাপের আগে স্বস্তির খবর পে‌লো ◈ বাড়ছে সহিংস হত্যাকাণ্ড, কঠোর আইনি পদক্ষেপ নেওয়া জরুরি 

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:০৬ সকাল
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ০৫:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজেদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে

  • রুহিন হোসেন প্রিন্স : ২০৮ জন শিক্ষক অসুস্থ হয়ে পড়েছেন। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে সংবিধান প্রণয়ন করেছিলাম, সেই সংবিধানের মধ্য দিয়ে আমরা বলেছিলাম যে, সকল স্কুলগুলোকে জাতীয়করণ করা হবে। আমরা আশা করেছিরাম পর্যায় ক্রমে এই বিষয়গুলি করা হবে। কিন্তু ৭৫ এর ১৫ আগস্টের পর বাংলাদেশের অর্থনীতিতে মুক্তবাজারের নামে লুটপাটের ধারা কায়েম হয়, সেটা ব্যাহত হয়েছে। নিজেদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, কিন্তু সরকার দায়িত্ব নেয়নি। আমরা মনেকরি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে সেগুলো সরকারি নিয়ম মেনেই গড়ে তোলা হয়েছে। সুতরাং এদের দায়িত্ব সরকারকেই নিতে হবে। আমরা অনেকদিন ধরে লক্ষ্য করছি বিভিন্ন পর্যায়ের শিক্ষকরা ঢাকার রাজপথে এসে আমরণ অনশন করছেন। একজন শিক্ষক অসুস্থ হয়ে মারা গেছেন। এটা জাতির জন্য লজ্জাজনক। এটা লজ্জার কথা যে তারা রাজপথে আছেন, অসুস্থ হয়ে হাসপাতালে যাচ্ছেন। আর আমরা সুশীল সমাজ তাদের কোনো খোঁজ রাখছি না। তাদের সাথে কথা বলছি না। অনতি বিলম্বে তাদের সাথে কথা বলে এবং পর্যায় ক্রমে পুরো শিক্ষা ব্যবস্থায় জাতীয় করণ এবং এমপিওভুক্ত করতে হবে। সবাই মনে করে প্রধানমন্ত্রী না দেখলে হবে না। আমি মনে করি শিক্ষামন্ত্রীই তো প্রধানমন্ত্রীর লোক। তার মাধ্যমেই ব্যাপারটার সমাধান করা যায়।
    পরিচিতি : সম্পাদক, সিপিবি
    মতামত গ্রহণ : সানিম আহমেদ
    সম্পাদনা : গাজী খায়রুল আলম
  • সর্বশেষ
  • জনপ্রিয়