শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:২০ দুপুর
আপডেট : ৩০ জানুয়ারী, ২০১৮, ১২:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংখ্যালঘু তোষণ নয়,তাদের ক্ষমতায়নই নরেন্দ্র মোদি সরকারের মূল মন্ত্র

আশিস গুপ্ত ,নয়াদিল্লি: সংখ্যালঘুদের তোষণ নয় ,তাদের ক্ষমতায়নই নরেন্দ্র মোদি সরকারের মূল মন্ত্র। ভারতের বাজেট অধিবেশনের শুরুতে সংসদের দুই সদনের যৌথ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে একথাই বললেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বললেন ,সরকারের সর্বাধিক গুরুত্বের জায়গা কৃষকদের কল্যাণ। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম বাজেট অধিবেশনের যৌথসভায় বক্তৃতা করলেন তিনি।

আর সেই ভাষণের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু মোদি সরকারের প্রশংসাই করে গেলেন তিনি। দরাজ গলায় প্রধানমন্ত্রীর উন্নয়নের রাজনীতির প্রশংসা করে তিনি বলেন, সংখ্যালঘুদের তোষণ নয়, মোদি সরকারের মন্ত্রই হল উন্নয়ন। কৃষকদের কথা অত্যন্ত সমবেদনার সঙ্গে চিন্তা করে কেন্দ্রীয় সরকার। তাঁদের জীবনযাত্রার মান উন্নত করতে বদ্ধ পরিকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রের এবং কৃষকদের যৌথ প্রচেষ্টাতেই এবার দেশে রেকর্ড ফলন হয়েছে।

প্রায় ২৭৫ মিলিয়ন টন খাদ্য উৎপাদিত হয়েছে দেশে। এর থেকেই স্পষ্ট কেন্দ্র কতটা কৃষকদের কথা ভাবনাচিন্তা করে। তাঁদের উন্নয়নের জন্য সর্বদা কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের আর্থ সামাজিক পরিস্থিতির উন্নয়ন না হলে যে দেশের অর্থনীতির উন্নত হবে না,সেই লক্ষ্যেই উন্নয়নের পথে হাঁটছে মোদি সরকার।মোদির প্রশংসায় কোবিন্দ বলেন, তিন তালাক নিষিদ্ধ করা মোদি সরকারের এক ঐতিহাসিক পদক্ষেপ। বাজেট অধিবেশনেই এই বিল আইনে পরিণত হবে।

এই আইনের ফলে মুসলিম মহিলারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারবেন। আর পিছিয়ে পড়তে হবে না তাঁদের। সোমবার থেকেই শুরু হল সংসদের বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

  • সর্বশেষ