শিরোনাম
◈ সংসদে চার গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটি গঠন, নেতৃত্বে অভিজ্ঞদের প্রাধান্য ◈ বাংলাদেশের ট্রেনে স্টারলিংক: ৬০ রাউটারের ৪৫টিই চুরি, উপবন এক্সপ্রেসের অ্যানটেনাও উধাও ◈ যে কারণে হিজড়া ‘গুরুমাকে’ হত্যা করা হয়, জানালেন হত্যার সঙ্গে জড়িত থাকা ওই যুবক ◈ বহিষ্কৃত এমপিকে কমিটিতে রাখা নিয়ে সংসদে তর্ক-বিতর্ক, শেষমেশ নাম বাদ ◈ যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রফতানিতে কমছে দাম, বাড়ছে ব্যয় ◈ অন্তর্বর্তী সরকারের হামের টিকার ভুল দরপত্র নীতিতেই শিশুদের প্রাণহানি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বন্ধ নয়, নিয়ন্ত্রণে জোর: অটোরিকশায় আসছে কিউআর কোড ও ডিজিটাল ট্র্যাকিং ◈ ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নারের’ নাম পরিবর্তনের প্রস্তাব সংসদে ◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:১৭ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বন্ডগার্ল মিশেল বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে

ডেস্ক রিপোর্ট: মালয়েশিয়ার চিফ অব ডিফেন্স ফোর্সেস রাজা মোহাম্মদ আফানদি বিন মোহাম্মদ নুরের নেতৃত্বে ৪৯ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশে এসেছেন ‘বন্ড গার্ল’ মিশেল ইয়ো। মালয়েশিয়ান বংশোদ্ভূত এ তারকা অভিনেত্রী জাতিসংঘে নিযুক্ত মালয়েশিয়ান রাষ্ট্রদূত হয়েও কাজ করছেন।

বাংলাদেশ সফরে এসে প্রতিনিধি দলটি রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়াতে কক্সবাজার চলে যান। শনিবার বিকেলে কক্সবাজারের উখিয়ার বালুখালী শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন মিশেল ইয়োসহ প্রতিনিধি দলটি।

এসময় তারা ক্যাম্পে অবস্থানরত মালয়েশিয়া সরকারের দেওয়া হাসপাতাল, ত্রাণ কেন্দ্র ও বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তারা। রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থী শিশুদের সঙ্গে সময় কাটান, তদের অবস্থা ঘুরে ঘুরে দেখেন। এসময় দু:স্থদের মধ্যে ত্রাণ এবং শীতবস্ত্র বিতরণ করেন তিনি।

বালুখালী ক্যাম্প পরিদর্শন শেষে মিশেলে ইয়ো সাংবাদিকদের বলেন, ‘রোহিঙ্গাদের ওপর নির্যাতন পৈশাচিক, বর্বর ও অমানবিক। তাদের পাশে বাংলাদেশের মতো সবাইকে এগিয়ে আসা দরকার। রোহিঙ্গাদের ওপর চলা নির্যাতনের বিচারে মিয়ানমারের বিরুদ্ধে বিশ্বকে সোচ্চার হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘আমাদের এখানে আসাটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। বিশ্ব প্রতিনিধিরা যত বেশি আসবেন, তারা দেখতে পারবেন কি পরিমাণ বিপর্যয় ঘটে গেছে, রোহিঙ্গাদের অসহায়ত্ব তারা দেখতে পারবেন। রোহিঙ্গাদের নিয়ে যা হয়েছে তা কখনোই গ্রহণযোগ্য নয়। প্রতিটি রোহিঙ্গার মানবিক অধিকার আছে, যা তাদের প্রাপ্য।’

এসময় রোহিঙ্গাদের জন্য মালয়েশিয়ার সরকারের নেয়া পদক্ষেপেরও প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া জেমস বন্ড সিনেমা ‘টুমোরো নেভার ডাই’-তে অভিনয় করেছিলেন হলিউড অভিনেত্রী মিশেল ইয়ো। মিয়ানমার নেত্রী অং সান সু চি’র বায়োপিকেও অভিনয় করে বিশেষ খ্যাতি অর্জন করেন তিনি।

  • সর্বশেষ