শিরোনাম
◈ চার দিনে দেশে এলো ৬১৭৩ কোটি টাকার প্রবাসী আয় ◈ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনা প্রধানের, মত বিনিময়ে উঠে এসেছে দুটি উদ্দেশ্যের কথা ◈ ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ◈ ফাইল ঝুলে থাকবে না, প্রশিক্ষণ হবে বাস্তবসম্মত: প্রধান উপদেষ্টা ◈ সাদিক কায়েমের বক্তব্য চলাকালে মঞ্চে উঠে তরুণীর অদ্ভত কান্ড! (ভিডিও) ◈ বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করবেন তারেক রহমান ◈ শুক্রবার যুব বিশ্বকা‌পের ফাইনা‌লে মু‌খোমু‌খি ভারত ও ইংল্যান্ড ◈ বাংলাদেশের দৃঢ় অবস্থান ও পা‌কিস্তা‌নের সমর্থনে আ‌মি মুগ্ধ: নাসের হুসেইন ◈ অন্তর্বর্তী সরকারের ১১৬ অধ্যাদেশ, ১৪ দ্বিপাক্ষিক চুক্তি ◈ জালেমদের রুখে দেয়ার দিন হচ্ছে ১২ই ফেব্রুয়ারি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০১৮, ১২:৪০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মা হলেন অভিনেত্রী আলভী

নিজস্ব প্রতিবেদক : প্রথমবারের মত মা হলেন ২০০৭ সালের লাক্স-চ্যানেল আই প্রতিযোগিতার প্রথম রানার্স আপ এবং মডেল-অভিনেত্রী আলভী।

২৫ জানুয়ারি সকালে আমেরিকার ভার্জিনিয়া হাসপাতালে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।

আলভী নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, নারী জীবনের পরিপূর্ণতা পেলাম। মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞ তিনি আমাকে ফুটফুটে একটি কন্যা সন্তান উপহার দিয়েছেন। আমার স্বামী আমিরও ভীষণ খুশি। সবাই দোয়া করবেন যাতে আমাদের সন্তান ভালো থাকে, সুস্থ থাকে।

২০১১ সালের ১১ অক্টোবর আমিরের সঙ্গে ছোট পর্দার এই জনপ্রিয় অভিনেত্রীর বিয়ে হয়। আমিরা হাসিন এহেলি তাদের প্রথম সন্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়