শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ১০:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজস্ব ক্যাম্পাস ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা : শিক্ষামন্ত্রী

ফারমিনা তাসলিম: মুনাফার জন্য শিক্ষা কার্যক্রম পরিচালনা এবং যেসব বেসরকারি বিশ্ববিদ্যালয় এখনো নিজস্ব ক্যাম্পাসে যায়নি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার  হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

রোববার রাজধানীর বসুন্ধরা এলাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির উনিশতম সমাবর্তনে যোগ দেন শিক্ষামন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ জলসম্পদে পরিণত করতে কাজ করছে সরকার।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, যে সকল বেসরকারি বিশ্ববিদ্যালয় নির্ধারিত পরিচালনা পরিবেশ ও শর্ত পালন করতে পারে নি, মুনাফার লক্ষ্যে চলতে চান, নিজস্ব ক্যাম্পাসে যাননি সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে চাপ প্রয়োগ করেও কোনো লাভ হয়নি। সুতরাং এখন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা ছাড়া তারা আর কোনো পথ খোলা রাখেননি।

সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়