শিরোনাম
◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়? ◈ ঢাকা-কক্সবাজার রুটে নতুন ট্রেন মহানগর এক্সপ্রেস, ওঠা যাবে যেসব স্টেশন থেকে ◈ ওয়ান‌ডে সি‌রি‌জে অ‌স্ট্রেলিয়ার কা‌ছে হোয়াইট ওয়াশ বাংলাদেশ নারী দল  ◈ দেশের আট বিভাগে হচ্ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব, বাড়বে সাইবার অপরাধ দমনের সক্ষমতা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০১৮, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিলি থেকে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার, আটক ২

আলম হোসেন অলি, হিলি: দিনাজপুরের হিলি থেকে অপহৃত নাহিরুল ইসলাম (৯) নামের এক শিশুকে অপহরণের দুই দিন পরে নীলফামারী থেকে উদ্ধার ও দুই অপহরনকারীকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

শুক্রবার বিকেল ৫টায় নীলফামারীর সৈয়দপুর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার এবং দুই অপহরনকারীকে আটক করা হয় বলে শনিবার সকালে পুলিশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

উদ্ধার হওয়া নাহিরুল ইসলাম হাকিমপুরের বাওনা গ্রামের সোলাইমান আলীর ছেলে। সে বাওনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র।

আটককৃত অপহরণকারীরা হলেন, দিনাজপুরের খানসামার পরিমল চন্দ্র রায় (২৩), একই এলাকার সুবোধ চন্দ্র রায় (৩২)।

হাকিমপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো.আব্দুস সবুর জানান, গত ২৪ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাকিমপুর থানার আলিহাট ইউনিয়নের বাওনা নামক গ্রামের একটি মুদি দোকান থেকে নাহিরুল ইসলাম নামের ৯ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে একটি অপহরণকারী চক্র মোটরসাইকেলে করে তুলে নিয়ে যায়।

পরে শিশুটিকে জিম্মি করে তার পরিবারের নিকট ৩লাখ ৮৬ হাজার টাকা মুক্তিপণ দাবী করে। সংবাদটি একটু বিলম্বে ২৫ তারিখ রাত্রে পেয়ে আমরা অভিযান চালাই।

তথ্যপ্রযুক্তির মাধ্যমে আসামিদের লোকেশন চিহ্নিত করে গতকাল বিকেল ৫টার দিকে সৈয়দপুর এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

এঘটনায় পরিমল চন্দ্র ও সুবোধ চন্দ্র রায়কে গ্রেফতার করা হয়। এঘটনায় আরো দুজন পলাতক রয়েছে তাদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ