শিরোনাম
◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট ◈ ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির, উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি ◈ ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ৩২ রুটে বাস ফ্র্যাঞ্চাইজি চালুর নির্দেশ সরকারের ◈ যে ৪ আন্তর্জাতিক প্রতিষ্ঠান হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পেতে যাচ্ছে ◈ ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার পেলেন মানবাধিকারকর্মী নাভি পিল্লাই ◈ চালের বাজারে অস্থিরতা: পরিবহন ব্যয় ও ধানের দাম বৃদ্ধিতে কেজিতে বেড়েছে ২-৪ টাকা! ◈ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখন রিকশাচালক হিসেবে হাজির হয়েছে: চিফ হুইপ নূরুল ইসলাম মনি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:১৩ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যু্বককে গুলি করে হত্যার ঘটনায় এসআইসহ গ্রেপ্তার ৩

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পুলিশের গুলিতে এক যুবক নিহত হওয়ার ঘটনায় এসআইসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- সীতাকুণ্ড মডেল থানার এসআই নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইল হোসেন।

শুক্রবার রাতে চট্টগ্রাম জেলা পুলিশ লাইন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এই তিন পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সাদা পোশাকে আসামি ধরতে গিয়ে গুলি করে যুবক হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বুধবার রাতে সীতাকুণ্ড থানার এসআই নাজমুল হুদা সাদা পোশাকে আনসার সদস্য ইসমাইল হোসেন ও কনস্টেবল আবুল কাশেমসহ একজন সোর্স নিয়ে ভাটিয়ারী তেলিপাড়া এলাকায় আসামি ধরতে যান। সেখানে স্থানীয় কয়েকজন যুবকের সঙ্গে তাদের কাটাকাটি হলে এসআই নাজমুল হুদা সাইফুর নামের এক যুবকের জামার কলার ধরে গুলি করেন। সাইফুরকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় বুধবার রাতেই অভিযুক্ত এসআই নাজমুল হুদা, কনস্টেবল আবুল কাশেম ও আনসার সদস্য ইসমাইলকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ক্লোজড করা হয়। শুক্রবার এই হত্যাকাণ্ডে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করা হলে পুলিশ লাইন থেকে এই তিন পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হয়। সূত্র: রাইজিং বিডি

  • সর্বশেষ