শিরোনাম
◈ জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর: প্রতিশোধ নয়, সহনশীলতাই সমৃদ্ধ বাংলাদেশের পথ ◈ কুষ্টিয়ায় 'পীর' হত্যার ঘটনায় নেই কোনো গ্রেফতার, পু‌লিশ বল‌ছে আসামী খু‌ঁজে পা‌চ্ছি না ◈ নিউজিল্যান্ডের বিরু‌দ্ধে সিরিজে শুভ সূচনা আমার প্রথম উদ্দেশ‌্য : মে‌হে‌দি মিরাজ ◈ বার কাউন্সিল নির্বাচন : পেছানো হয়েছে আইনজীবীদের অনুরোধে: সংসদে আইনমন্ত্রী ◈ হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৮ শিশুর মৃত্যু ◈ স্বর্ণের দামে বিয়ের ঐতিহ্যে ধাক্কা, দক্ষিণ এশিয়ায় গয়নার বদলে কৃত্রিম বিকল্পের দিকে ঝুঁকছেন মানুষ! ◈ এসএসসি পরীক্ষায় ফের আসছে ‘সাইলেন্ট এক্সপেল’, এটি কীভাবে করা হয় ◈ ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা সীমান্ত দিয়ে যাচ্ছে সোনা, আসছে মাদক! ◈ বিশ্বের অন্য যেকোনো অঞ্চলের চেয়ে মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস বেশি কেন? ◈ কাতার প্রস্তাবসহ সব পরিকল্পনা নাকচ, শেখ হাসিনার অনড় অবস্থানে আওয়ামী লীগ পুনর্গঠন অনিশ্চিত

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫১ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৪:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইয়াছির আরাফাতকে কয়েকবার হত্যার চেষ্টা করেছিল মোসাদ!

ওমর শাহ: ফিলিস্তিনের জনপ্রিয়তা নেতা ইয়াসির আরাফাতকে হত্যা করতে ইসরাইল যাত্রীবাহী বিমান ভূপাতিত করার নির্দেশ দিয়েছিল। মার্কিন সাংবাদিক রোনেন বার্গম্যান তার লেখা প্রকাশিতব্য এক বইয়ে এই দাবি করেছেন। ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী অ্যারিয়েন শ্যারন এই নির্দেশ দিয়েছিলেন। তবে নির্দেশ দেওয়ার সময় তিনি ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।

বইয়ে বার্গম্যান জানান, ১৯৮২ সালের নভেম্বর থেকে ১৯৮৩ সালের জানুয়ারি পর্যন্ত শ্যারন ৫ বার আরাফাতকে বহনকারী বেসামরিক বিমানটি ভূমধ্যসাগরে ভূপাতিত করতে সেনাবাহিনীকে নির্দেশ দেন। বইটির নাম দেওয়া হয়েছে, ‘রাইজ অ্যান্ড কিল ফার্স্ট : দ্য সিক্রেট হিস্টোরি অব ইসরাইল’স টার্গেটেড অ্যাসেসিনেশনস’।

উল্লেখ্য, প্যারিসের একটি হাসপাতালে ২০০৪ সালের ১১ই নভেম্বর মারা যান ইয়াসের আরাফাত। তখন মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। কিন্তু তাকে হত্যা করা হয়েছে এমন বিতর্ক বেশ কিছুদিন যাবত চলে আসছিল। বিষপ্রয়োগে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে এমন সন্দেহ ওঠায় মৃত্যুর প্রায় আট বছর পর ইয়াসের আরাফাতের দেহাবশেষ কবর থেকে ২০১২ সালে তোলা হয়েছে। এক বছর তাতে গবেষণার পর সুইস বিজ্ঞানী বলছেন তার হাড়ে যে পরিমাণ পোলিনিয়াম নামে একটি তেজস্ক্রিয় পদার্থ পাওয়া গেছে তা মানবদেহের স্বাভাবিক মাত্রার চেয়ে ১৮ গুন বেশি।

সূত্র: ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান

  • সর্বশেষ
  • জনপ্রিয়