শিরোনাম
◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি ◈ নির্মাণকাজে সংকুচিত হচ্ছে চুনতি অভয়ারণ্যের হাতির চলার পথ, বাড়ছে ট্রেন সংঘর্ষের ঝুঁকি ◈ এক কূপে মিলল গ্যাস, এবার যমুনার ওপারেও অনুসন্ধানের ভাবনা ◈ আ‌র্জেন্টিনার জা‌র্সিতে বুধবার ভোর ৫টায় মেসির বিদায়ী ম্যাচ 

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ১০:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘আমরা এক অদ্ভুদ দেশে বাস করি’

কে এম হোসাইন : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান বলেন, প্রতি সময়ে সরকার পরিবর্তনের সাথে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের তালিকা তৈরি হয়। একটা অদ্ভুত দেশে বাস করি তো আমরা। সরকারের সাথে এটা হওয়ার কোন সর্ম্পক নাই। তারপরও হচ্ছে প্রতিটি সরকারের সময় তালিকা বর্ধিত হয়েছে।

শবনম আযীমে’র সঞ্চালনায় একাত্তর টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান একাত্তর জার্নালে তিনি একথা বলেন। এছাড়া ছিলেন সিনিয়র সাংবাদিক নাজমুল আশরাফ।

অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান বলেন, টাকার বিনিময়ে, রাজনীতিক প্রভাব খাটিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেওয়া হয়েছে। সেটা আমরা সবাই জানি। আমরা ১০ জন সচিবের কাহিনি জানি তারা টাকার বিনিময়ে সার্টিফিকেট নিয়ে পদান্নতি নিয়েছে। সেই সচিবদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। ১০ ভুয়া মুক্তিযোদ্ধার নাম বলতে পারলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী তার মন্ত্রিত্ব ছেড়ে দেবেন প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যাপক ড. তারেক শামসুর রেহমান আরও বলেন,আমি একটা টকশো তাকে ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে প্রশ্ন করে ছিলাম। তখনই তিনি তার উত্তর দিতে পারেনি। ভুয়া মুক্তিযোদ্ধা আছে। তবে সেটা ডালাও না। প্রতি সময়ে সরকার পরিবর্তনের সাথে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের তালিকা তৈরি হয়। একটা অদ্ভুত দেশে বাস করি তো আমরা। সরকারের সাথে এটা হওয়ার কোন সর্ম্পক নাই। তারপরও হচ্ছে প্রতিটি সরকারের সময় তালিকা বর্ধিত হয়েছে।

  • সর্বশেষ