শিরোনাম
◈ জিম্বাবু‌য়ের মুজরাবানি ও শ্রীলঙ্কার শানাকাকে কঠোর শাস্তি দেবে পা‌কিস্তান বোর্ড ◈ ইরান যুদ্ধের অনিশ্চয়তায় ফের বাড়ছে তেলের দাম ◈ পাকিস্তান সুপার লিগে হঠাৎই বেতন বাড়ানোর দাবি বিদেশি ক্রিকেটারদের ◈ আজ জাতীয় সংসদে বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ ডিবির অভিযানে ‘এক-এগারোর’ আলোচিত জেনারেল মাসুদ গ্রেফতার ◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবার পাকিস্তান হামলার হুমকি যুক্তরাষ্ট্রের

তানভীর রিজভী: আবারও পাকিস্তানকে হুঁশিয়ারি দিলো মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মাটিতে থাকা তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানায় তারা। যদি তা হয় তাহলে ড্রোন হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রশাসনের। পাকিস্তানের শীর্ষ ছয় নেতাকে ইতমধ্যেই কালো তালিকাভূক্ত করেছে মার্কিন প্রশাসন। খবর সিএনএন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় এই ছয় নেতার মধ্যে পাঁচজনের বিরুদ্ধে তহবিল সংগ্রহ ও তা লেনদেনের অভিযোগ তুলেছে। যার মধ্যে একজন জঙ্গি সংগঠনের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডার বলে দাবি করেছে তারা। নিষেধাজ্ঞার কারণে এসব ব্যক্তির সঙ্গে আমেরিকার কোনও কোম্পানি ব্যবসা করতে পারবে না বলে জানানো হয়েছে। এসব ব্যক্তি মার্কিন ও ন্যাটো জোটের সেনাদের ওপর হামলার সঙ্গে জড়িত এবং জঙ্গি গোষ্ঠীগুলোকে অর্থের যোগান দিচ্ছে বলে দাবী মার্কিন প্রশাসনের।

এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, তালেবান ও হাক্কানি নেটওয়ার্কের নিরাপদ আশ্রয় নস্যাতের জন্য পাকিস্তান সরকারকে অবশ্যই তাদের সঙ্গে কাজ করতে হবে এবং তহবিল সংগ্রহের বিষয়টিকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে হবে।

সূত্র: সিএনএন

  • সর্বশেষ
  • জনপ্রিয়