শিরোনাম
◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম ◈ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব ◈ পাকিস্তান ৯ মার্চ বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে, খেল‌বে টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ ◈ শ্রীলঙ্কার অনুরোধে বিশ্বকা‌পে ভারতের স‌ঙ্গে খেলতে পারে পাকিস্তান ◈ জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেওয়া হবে না: জামায়াত আমির ◈ বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান ◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:১৪ সকাল
আপডেট : ২৭ জানুয়ারী, ২০১৮, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের প্রজাতন্ত্র দিবসে সিসিটিভি ক্যামেরা ভাড়া ৭কোটি টাকা

আশিষ গুপ্ত, নয়াদিল্লি : ভারতের ৬৯ তম প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে কুচকাওয়াজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশটির রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিশিষ্ট অতিথি ও বিভিন্ন দেশের প্রতিনিধিরা।

এ বছরের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ১০টি আসিয়ানভুক্ত দেশের রাষ্ট্রনেতা। থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালেশিয়া, ফিলিপিন্স, সিঙ্গাপুর, মায়ানমার, কাম্বোডিয়া, লাওস ও ব্রুনেই।

এই দশটি রাষ্ট্র প্রধান শুক্রবার রাজপথে প্রজাতন্ত্র দিবসের প্যারাডে প্রধান অতিথি ছিলেন। এ বছরের প্যারাডের প্রধান আকর্ষণ ছিল বিশ্বের একমাত্র সুপারসনিক ক্রজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মোস, যা দেশের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র।

নিরাপত্তার কারণে এদিন কড়া নজরদারি রাখা হয়েছিল সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ৷ রাজপথ, ইন্ডিয়া গেট, রেড ফোর্ট সহ রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে প্রায় ৬০০ সিসিটিভি ক্যামেরা ৷ এর জন্য ব্যায় করা হয়েছে প্রায় ৭ কোটি টাকা ৷

পুলিশের তরফে জানানো হয়েছে, টেন্ডার ডেকে ভাড়া নেওয়া হয়েছে ক্যামেরাগুলি ৷ তবে শীঘ্রই পুলিশের তরফে স্বরাষ্ট্রমন্ত্রনালয়ে তরফে আবেদন জানানো হবে যাতে ক্যামেরাগুলি ভাড়া না নিয়ে পাকাপাকিভাকে গুরুত্বপূর্ণ অঞ্চলে তা লাগানো থাকে ৷ এত খরচ করে প্রতিবছর ভাড়া নেওয়ার থেকে পাকাপাকি ভাবে তা লাগানো হলে সেটাই বেশি ভালো হবে বলে মনে করা হচ্ছে ৷

ক্যামেরাগুলির ৪ থেকে ১০ মেগাপিক্সেল, যার মূল্য ৫ হাজার থেকে ১ লক্ষ টাকা ৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়