শিরোনাম
◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের ◈ গাজায় গণহত্যার খরচ ১১২ বিলিয়ন ডলার  ◈ দেশে ফের ভূমিকম্প ◈ বাংলাদেশের সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল ◈ ট্রাম্পের বৈশ্বিক শুল্ক অবৈধ ঘোষণা, ঐতিহাসিক রায় দিল মার্কিন সুপ্রিম কোর্ট ◈ ব্যবসায়ী থেকে তিন মন্ত্রণালয়ের মন্ত্রী: কে এই শেখ রবিউল আলম? ◈ গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ◈ সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী ◈ ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, জানা গেল কে কোন দায়িত্বে? ◈ ফুটবল বিশ্বকাপ দেখতে আবেদন পড়েছে ৫০ কো‌টি ৮০ লাখ

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০৮:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্টে কী কী সমস্যা পারে?

 

[caption id="attachment_443092" align="alignleft" width="500"] ভিটামিন মানেই ভালো নয়![/caption]

ডেস্ক রিপোর্ট: ভিটামিন মানেই ভালো, ছেলে থেকে বুড়ো সবারই মাঝে এই ধারণাটি বিদ্যমান। কিন্তু সেটা সত্য নয়। তবে এটা সত্য যে ‍সু্স্থ শরীরের জন্য দরকার সঠিক পরিমাণ ভিটামিন। আর সেটা কেবল পাওয়া যেতে পারে সুষম খাদ্য থেকেই।

কিন্তু নগর জীবনের দৈনন্দিন ব্যস্ততার ছুতো দিয়ে অনেকই নেয়া শুরু করছেন ভিটামিনের বিকল্প হিসেবে ব্যবহৃত সাপ্লিমেন্ট। এর ফলে শরীরে দানা বাঁধছে নানাবিধ সমস্যা। অতিরিক্ত ভিটামিন সাপ্লিমেন্ট শরীরের কী কী বিপদ ডেকে আনে সেটা জেনে নিন।

ভিটামিন এ : ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভাল রাখতে এবং স্নায়ু রোগ নিরাময়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কিন্তু অধিক মাত্রায় এই সাপ্লিমেন্ট নিলে ফুসফুস ক্যানসারের ঝুঁকি বাড়ে। সেই সঙ্গে লিভারের নানা সমস্যা হতে পারে।

ভিটামিন বি-৬ : শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন বি-৬। সেই সঙ্গে জোগায় এনার্জি। বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, দিনে ১০০ মিলিগ্রামের বেশি এই সাপ্লিমেন্ট নিলে বেড়ে যায় স্নায়ু রোগের সম্ভাবনা। এছাড়াও এর ফলে ত্বকে ইনফেকশন ও হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।

ভিটামিন সি : ভিটামিন সি হলো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। খাবারের বদলে সাপ্লিমেন্ট দিয়ে এই ঘাটতি পূরণ করতে গেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা বাড়তে পারে। অনেকেই জেনেশুনে সিভিট জাতীয় ভিটামিন সি সাপ্লিমেন্ট বেশি বেশি খেয়ে থাকেন। যা আখেরে ক্ষতি ডেকে আনে।

ভিটামিন ই : ভিটামিন ই সাপ্লিমেন্ট অধিক মাত্রায় নিলে হৃদরোগের ক্রিয়া বন্ধ হয়ে যেতে পারে। বাড়তে পারে ক্যানসারের সম্ভাবনা।

মাল্টিভিটামিন : সুস্থ থাকতে চাইলে যে কোনও রকমের মাল্টিভিটামিন এড়িয়ে চলুন । এতে শরীরে নানাবিধ রোগের সম্ভাবনা বাড়ে বলে বিশেষজ্ঞদের অভিমত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়