শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩০ রাত
আপডেট : ২৬ জানুয়ারী, ২০১৮, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মৌলভীবাজারে জাতীয় উদ্যানে গাড়িচাপায় মায়া হরিণের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে গাড়ি চাপায় একটি মায়া হরিণের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে মৌলভীবাজার সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী) তবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তবিবুর রহমান বলেন, ‘বুধবার দিবাগত রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কে গাড়ি চাপায় একটি মায়া হরিণের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণী সম্পদ হাসপাতালে নিয়ে আসি। পরে সেখানে মায়া হরিণটির ময়না তদন্ত সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘রাতের বেলা যদি লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে যানচলাচল বন্ধ করে বিকল্প পথে চলাচলের ব্যবস্থা করে দেওয়া হয় তাহলে উদ্যানের ভেতরে বিভিন্ন বিরল প্রজাতির বন্যপ্রাণী রক্ষা করা সম্ভব। অন্যথায় এসব প্রাণী মানুষের হাতে বা যানবাহনের নিচে পড়ে মারা যাবে। এতে পরিবেশের ওপর অনেক বেশি প্রভাব পড়বে।’

এদিকে এক অনুসন্ধানে জানা গেছে, ২০১৬-১৭ সাল পর্যন্ত রেলপথ ও সড়ক পথে ৩০-৩৫টি মায়া হরিণের মৃত্যু হয়েছে। আর বন বিভাগের কাছে সঠিক কোনও পরিসংখ্যান না থাকলেও প্রাথমিক এক হিসাবে মোট ১৫-১৭ টি মায়া হরিণের মৃত্যুর তথ্য আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়