শিরোনাম
◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন?  ◈ কারাগারে মারা গেলেন সাবেক পানিসম্পদমন্ত্রী এমপি রমেশ চন্দ্র সেন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৮ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নতুন বছরে প্রথম কোটিপতি ইমরান!

আবু সুফিয়ান রতন: গেল বছর (২০১৭) ১৫ মে থেকে নতুন মডেল রোতসীর ‘মন খারাপের দেশে’ ভেসে বেড়াচ্ছিলেন রোমান্টিক গানের সংগীতশিল্পী ইমরান মাহমুদুল! অন্তর্জালে ভাইরাল হওয়া জনপ্রিয় এই গানটি নতুন বছরে এসে চমকে দিলো সবাইকে। ২৩ জানুয়ারি দুপুর নাগাদ সিএমভি’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই মিউজিক ভিডিওটি অতিক্রম করেছেন সম্মানজনক এক কোটি ভিউ-এর মাইলফলক!

ইমরান জানালেন, ২০১৭ সালে বাংলাদেশে প্রকাশিত সকল মিউজিক ভিডিওর মধ্যে এটাই প্রথম কোনও গান যা এক কোটির ঘর অতিক্রম করলো।

তিনি বলেন, ‘এটা খুবই আনন্দের খবর। বছরের শুরুতেই এমন একটি মাইলফলক ছুঁতে পেরে আমি আনন্দিত। এর কৃতিত্ব মোটেই আমার একার নয় বরং সংশ্লিষ্ট সবার। কৃতজ্ঞতা জানাই এর প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি’র প্রতি। আর দর্শক-শ্রোতাদের প্রতি ভালোবাসা তো থাকছেই। আমি মনে করি গেল বছরে প্রকাশিত অসংখ্য গানের ভিড়ে আমাদের এই গানটি সবচেয়ে সফল- সেটাই প্রমাণ হলো ইউটিউবের এই কোটি ভিউর মাধ্যমে।’

গেল বছর ১৫ মে রাতে সিএমভি’র ইউটিউব চ্যানেলে বেশ ঘটা করে প্রকাশ পাওয়া ইমরানের গাওয়া এই গানটির সুর করেছেন নাজির মাহমুদ, সংগীতায়োজন করেছেন মুশফিক লিটু আর লিখেছেন শরীফ আল-দীন। অন্যদিকে ইমরান ও রোতসীকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা।

মাত্র ৮ মাসে ভিডিওটির ভিউ কোটির ঘর পেরুনো প্রসঙ্গে এর প্রযোজক-পরিবেশক এসকে সাহেদ বলেন, ‘এটা আমাদের জন্য বড় একটা প্রাপ্তি। ভাবতে ভালো লাগছে গত বছর প্রকাশিত অসংখ্য ভালো ও আলোচিত গানের ভিড়ে আমাদের এই গানটি এখন সবচেয়ে এগিয়ে আছে ইউটিউবে। শুদ্ধ বাংলা গান বিকাশের লক্ষ্যে এটা আমাদের চলার পথে উৎসাহ হয়ে থাকলো। গানটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। কৃতজ্ঞতা সকল শ্রোতা-দর্শকদের প্রতি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়