শিরোনাম
◈ জেরুজালেমে সরাসরি আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল (ভিডিও) ◈ আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর ইরান কোন পথে? ◈ বিশ্ব তেল বাজার অস্থির: দাম বেড়ে ১০ শতাংশ, সরবরাহ হুমকির মুখে ◈ দীর্ঘ বন্ধের পর খুলছে বাংলাদেশ-ভারতের বাণিজ্য আলোচনার দ্বার ◈ ইরানের সরকারি রেডিও-টেলিভিশন ভবনে হামলা ◈ ভারতে পলাতক আ,লীগের সাবেক এমপি জোয়াহেরুলের মরদেহ বেনাপোল সীমান্তে হস্তান্তর ◈ ফোনে জোরে জোরে কথা বলা ও অনৈতিক প্রস্তাবে অতিষ্ঠ হয়ে রুমমেটকে ৭ টুকরা: পুলিশের লোমহর্ষক বর্ণনা ◈ ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসতে চান ট্রাম্প ◈ ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ নিহত ◈ ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:০০ দুপুর
আপডেট : ২৫ জানুয়ারী, ২০১৮, ১২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রতারণা ও জাল-জালিয়াতির অভিযোগে ক্যামেরুনের ৫ নাগরিক গ্রেফতার

সুজন কৈরী : রাজধানীর ভাটারার জোয়ার সাহার এলাকা থেকে প্রতারণা ও জাল জালিয়াতির অভিযোগে দুই নারীসহ ক্যামেরুনের ৫ নাগরিককে গ্রেফতার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলো- তেজিরি লিরিস কামদেম কুকারি, নাইকি বেনজামিন, ফিউনোলি ম্যারিস, গুফাং আমিরা নিকোলি, মাতসিনকো টিনডা।

সিআইডি’র ঢাকা মেট্রো দক্ষিণের কোতায়ালী ইউনিটের সহকারী পুলিশ সুপার মো. আতাউর রহমান জানান, গত মঙ্গলবার রাতে জোয়ার সাহারা এলাকায় অভিযান চালিয়ে ওই ৫ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা রাজধানীর বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছিল। তারা বায়োক্যালিক অর্গানিক সিড, বিক্রয়সহ অভিনব কায়দায় এবং যেকোন দেশের মূদ্রা জাল জালিয়াতির মাধ্যমে প্রতারনা করে থাকে।

এ ঘটনায় উত্তরা পশ্চিম, পল্টন ও মিরপুর থানায় মামলা রয়েছে। যা সিআইডি তদন্ত করছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা বাংলাদেশে অবস্থানের বিষয়ে কোনো সন্তোষজনক জবাব না দেয়াসহ পার্সপোর্ট দেখাতে পারেনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়