শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ১১:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালিও কটাক্ষ করলেন কোহলিদের

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছে ভারতের নারী ক্রিকেট দল। সেখানে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলবেন মিতালিরা। ওয়ানডে সিরিজ শুরু হবে ৫ ফেব্রুয়ারি থেকে। অর্থাৎ টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগে দক্ষিণ আফ্রিকা উড়ে যাচ্ছেন মিতালী রাজরা।

যার কারণ হিসেবে ভারতের মহিলা দলের অধিনায়ক বললেন, ইংল্যান্ডে গত বছর বিশ্বকাপের সময়ও আমরা অনেক আগেই পৌঁছে গিয়েছিলাম। যার ফলে পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিয়েছিলাম। বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। যার ফলে গতি ও বাউন্সের সঙ্গে মানিয়ে নিতে সুবিধা হয়েছিল। আর এবার তো দুটো নতুন বলে খেলতে হবে। যা আমাদের কাছে নতুন অভিজ্ঞতা। যার ফলে আগে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

মিতালির সঙ্গে একমত কোচ তুষার আরোঠেও। তার কথায়, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই সবচেয়ে বেশি জরুরি। আমরা কয়েকটা প্রস্তুতি ম্যাচ খেলব।

বিরাটরাও এখন রয়েছেন দক্ষিণ আফ্রিকায়। প্রথম দুটো টেস্ট হেরে সিরিজ হাতছাড়া। টেস্ট শুরুর মাত্র সপ্তাহখানেক আগে দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছিল ভারত। খেলেনি একটিও প্রস্তুতি ম্যাচ। যা নিয়ে সমালোচনা কম হয়নি। কোচ রবি শাস্ত্রী অবশেষে মেনে নিয়েছেন, আরও আগে দক্ষিণ আফ্রিকায় এলে ভাল হত। এবার মিতালি রাজও ঘুরিয়ে কটাক্ষ করলেন বিরাটদের। বললনে, ওনাদেরও (বিরাট কোহলি) আগে আসার ব্যাপার রয়েছে। -আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়