শিরোনাম
◈ দলীয় নেতাকর্মীদের চাঙা করার চেষ্টা করছে বিএনপি ◈ নারী এশিয়ান কাপে চীনের কাছে ২-০ গো‌লে হারলো বাংলাদেশ ◈ ফুটবল ম্যাচ শুরুর আগেই সমর্থকের রহস্যময় মৃত্যু, আহত ৪৭ ◈ এলাকায় মাইকিং— ‘সাউন্ডবক্স বাজালে কবরস্থানে দাফন করতে দেওয়া হবে না’ (ভিডিও) ◈ কোচিং সেন্টার শতভাগ বন্ধ করতে হবে: শিক্ষামন্ত্রী ◈ ড. ইউনূসকে মুখ খুলতে হবে, অর্জন ধরে রাখতে সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে: নাহিদ ইসলাম ◈ জুলাই সনদের সাথে গণভোট বাতিল হওয়ার কোনো সম্পর্ক নেই : আইনমন্ত্রী ◈ দলীয় পদ ছাড়লেন জোনায়েদ সাকি ◈ কেরানীগঞ্জে গ্যাস লাইটার কারখানার আগুনে, ৫ জনের মরদেহ উদ্ধার (ভিডিও) ◈ বিমান ভূপাতিত হলে কী করেন পাইলট? জানুন টিকে থাকার বাস্তব গল্প

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৫:৩৪ সকাল
আপডেট : ২৪ জানুয়ারী, ২০১৮, ০৫:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদালতের পথে খালেদা জিয়া

সজিব খান: জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় হাজিরা দিতে আদালতের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টা ১০ মিনিটের দিকে তিনি গুলশানের নিজ বাসভবন ‘ফিরোজা’ থেকে রাজধানীর বকশিবাজারে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ আদালতের উদ্দেশে রওনা হন। বিষয়টি নিশ্চি করেছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

এর আগে মঙ্গলবার আইনজীবী সানাউল্লাহ মিয়া খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উল্লেখ করে বুধবারের যুক্তিতর্ক উপস্থাপন মুলতবির আবেদন করেন। তখন বিচারক খালেদা জিয়ার জামিন বুধবার পর্যন্ত বাড়িয়ে দেন। তবে অন্যান্য আসামিদের পক্ষে মামলার কার্যক্রম চলবে বলে জানান।

এদিকে বুধবার খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিকেল সাড়ে ৪টার দিকে বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে কবর জিয়ারত করার কথা রয়েছে খালেদা জিয়ার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়